1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি

দুর্গাপূজা উপলক্ষে ভারতে ১১ দিনে গেল ৫০৩ মেট্রিক টন ইলিশ

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০, ৫.২৭ পিএম
  • ২৭৪ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
বেনাপোল বন্দর দিয়ে এক হাজার ৪৭৫ মেট্রিক টন ইলিশের মধ্যে ১১ দিনে ৫০৩ মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানি করা হয়েছে। দূর্গাপূজা উপলক্ষে এই ইলিশ রপ্তানি করছে সরকার। তবে গত আট বছর ধরে ইলিশ সংকটের কারণে বিদেশে ইলিশ রপ্তানি বন্ধ ছিল। গত দুই বছর ধরে দূর্গাপূজায় ভারতকে ইলিশ দিচ্ছে সরকার।

শুল্কমুক্ত সুবিধায় এ ইলিশ ভারতে রপ্তানি করা হচ্ছে। এ ইলিশ ১০ ডলার মূল্যে ভারতে রপ্তানির জন্য বাংলাদেশি নয়টি রপ্তানিকারক প্রতিষ্ঠান অনুমোদন পেয়েছেন। এর মধ্যে শার্শার জনতা ফিস ১৭৫ মেট্রিক টন, ঢাকার রিপা এন্টারপ্রাইজ ১৭৫ মেট্রিক টন, টাইগার ট্রেডিং ১৫০ মেট্রিক টন, ইউনিয়ন ভেঞ্চারের ১৭৫, গাজী ফ্রেশ সি ফুডস ১৭৫ মেট্রিক টন, খুলনার জাহানাবাদ ১৫০ মেট্রিক টন, চট্টগ্রামের প্যাসিফিক সি ফুডস লিমিটেড ১৫০ মেট্রিক টন, সপাবনার সেভেন স্টার ফিস প্রসেসিং লিমিটেডের ১৫০ মেট্রিক টন, ও বরিশালের মাহিম এন্টারপ্রাইজের ১৭৫ মেট্রিক টন করে মোট ১৪৭৫ মেট্রিক টন ইলিশ রপ্তানি অনুমোদন পেয়েছেন।

মাছ রপ্তানিকারক চট্টগ্রামের প্যাসিফিক সি-ফুডস লিমিটেডের প্রতিনিধি এমি এন্টারপ্রাইজের মহিতুল হক রুবাই জানান, বাণিজ্য মন্ত্রণালয় থেকে পূজা উপলক্ষে ভারতে ১৪৭৫ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন হয়। এর মধ্যে আমরা ১৫০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি পেয়েছি। ইতোমধ্যে আমাদের ১৩৪ মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানি করা হয়েছে এবং বাকি ১৬ মেট্রিক টন ইলিশ আগামী মাসের ১০ অক্টোবরের মধ্যে পাঠানো হবে।

বেনাপোল কাস্টমসের রাজস্ব কর্মকর্তা আকছির উদ্দিন মোল্লা জানান, দুর্গাপূজা উপলক্ষে ভারতে রপ্তানি জন্য ১৪৭৫ মেট্রিক টন ইলিশ অনুমোদন দিয়েছে বাংলাদেশ সরকার। এরই ধারাবাহিকতায় ১১ দিনে ৫০৩ মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানি করা হয়েছে। ১০ অক্টোবরের মধ্যে পর্যায়ক্রমে বাকি ইলিশ ভারতে রপ্তানি করা হবে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!