1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

সোনার দাম প্রতি ভরিতে কমলো আড়াই হাজার টাকা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০, ৫.৩৪ পিএম
  • ২৪১ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
সোনার দাম প্রতিভরিতে দুই হাজার ৪৪৯ টাকা বাড়ানো হয়েছিল গত ১৮ সেপ্টেম্বর । এবার প্রতি ভরিতে দুই হাজার ৪৪৯ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস)। ফলে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) থেকে দেশের বাজারে ভালো মানের প্রতি ভরি সোনা কিনতে দাম পড়বে ৭৪ হাজার ৮ টাকা।
বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য দিয়ে বাজুস জানিয়েছে, ভরিতে সোনার দাম দুই হাজার ৪৪৯ টাকা কমিয়ে ২৪ সেপ্টেম্বর থেকে এ নতুন দর কার্যকর হবে।
আন্তর্জাতিক বাজারে সোনার মূল্য কিছুটা হ্রাস পাওয়ায় ক্রেতা সাধারণের কথা চিন্তা করে বাংলাদেশে দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাজুস।
বাজুসের নির্ধারিত মূল্য অনুযায়ী, ২৪ সেপ্টেম্বর থেকে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনা দাম ৭৪ হাজার ৮ টাকা। ২১ ক্যারেটের সোনার ভরি ৭০ হাজার ৮৫৯ টাকা, ১৮ ক্যারেটের সোনার ভরি ৬২ হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ৫১ হাজার ৭৮৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
তবে রুপার ভরি আগের নির্ধারিত ৯৩৩ টাকাই বহাল রয়েছে। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ১৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের ১২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৯৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
গত ১৮ সেপ্টেম্বরের নির্ধারিত দাম অনুযায়ী বুধবার পর্যন্ত ২২ ক্যারেটের প্রতিভরি রসানা ৭৬ হাজার ৪৫৮ টাকা, ২১ ক্যারেটের সোনা ৭৩ হাজার ৩০৮ টাকা, ১৮ ক্যারেটের সোনা ৬৪ হাজার ৫৬০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরি সোনা ৫৪ হাজার ২৩৮ টাকায় বিক্রি হয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!