1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আ.লীগ আমাদের শত্রু নয়-মিত্র, আমরা একসঙ্গে মুক্তিযুদ্ধ করেছি: এমপি নাছির চৌধুরী বিশ্বম্ভরপুরে কলেজ ছাত্রীকে ধর্ষণ: ইমাম গ্রেপ্তার টাঙ্গুয়ার হাওরে ইসিএ এলাকায় হাউসবোটের অবৈধ প্রবেশ: ৬ হাউসবোটকে জরিমানা সুনামগঞ্জে হামে আক্রান্ত শিশুরা শয্যা সংকটে সিলেট রেঞ্জের শ্রেষ্ট ওসি নির্বাচিত হলেন দিরাই থানার ওসি মোঃ আমিনুল ইসলাম শান্তিগঞ্জে দাওয়াতি হাডুডু খেলা অনুষ্ঠিত হাউসবোট থেকে হাওরে প্লাস্টিক বর্জ্য ফেলায় ১০ হাজার টাকা জরিমানা সুনামগঞ্জে সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবনের উদ্বোধন করলেন এমপি নূরুল সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সহসভাপতি আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা অনুষ্ঠিত শিক্ষার মানোন্নয়নে সুনামগঞ্জ সরকারি জুবিলীতে শিক্ষক-অভিভাবক মতবিনিময়

কেন্দ্রীয় সম্পাদকের সামনে সুনামগঞ্জ ছাত্র লীগের দুই পক্ষের হাতাহাতি

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০১৭, ৫.১৫ পিএম
  • ৫২৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ-২ আসনের উপনির্বাচনে প্রচারণায় অংশ নিতে গিয়ে কেন্দ্রীয় ছাত্র লীগের সাধারণ সম্পাদকের সামনেই সুনামগঞ্জ জেলা ছাত্র লীগের বিলুপ্ত কমিটির নেতাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। বৃহষ্পতিবার দুপুরে দিরাই উপজেলার কলেজ রোড এলাকায় সুনামগঞ্জ-২ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী ড. জয়া সেনগুপ্তার নির্বাচনী পথসভায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহষ্পতিবার দুপুরে সুনামগঞ্জ-২ আসনের উপনির্বাচনে প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী আওয়ামী লীগ প্রার্থী ড. জয়া সেনগুপ্তার নির্বাচনী প্রচারণায় অংশ নিতে দিরাই আসেন কেন্দ্রীয় ছাত্র লীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন। দুপুরে একটি পথসভা চলাকালে সময় বিলুপ্ত কমিটির সভাপতি ফজলে রাব্বী স্মরণ ও সাংগঠনিক সম্পাদক শাহাজুল কাজীর মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে দুইজন হাতাহাতিতে জড়িয়ে পড়েন। পরে উভয়ের সমর্থকরাও হাতাহাতিতে জড়িয়ে পড়ায় হাঙ্গামার সৃষ্টি হয়। একে অন্যের দিকে চেয়ার ছুড়ে মারেন এবং নেতৃবৃন্দ একে অপরকে কিলঘুষি মারেন। এ ঘটনায় হতবাক হয়ে যান কেন্দ্রীয় ছাত্র লীগের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইনসহ পথসভায় উপস্থিত কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে গিয়ে উভয় পক্ষকে নিবৃত করার চেষ্টা করেন জেলা ছাত্র লীগের বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক রফিক আহমদ চৌধুরী। কিন্তু উভয় পক্ষকে নিবৃত করতে না পেরে তিনি সরে আসেন।
জেলা ছাত্র লীগের বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক রফিক আহমদ চৌধুরী বলেন, তুচ্চ বিষয় নিয়ে সভাপতি ও সাংগঠনিক সম্পাদক (বিলুপ্ত কমিটি) কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। আমি তাদের নিবৃত করার চেষ্টা করেও পারিনি। এই ঘটনা আমাদের সংগঠনের ভাবর্মূতি ক্ষুণœ করেছে।
ফজলে রাব্বী স্মরণের মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেননি।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!