1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

জামালগঞ্জের ৪ গ্রামে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন

  • আপডেট টাইম :: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২০, ৪.১৮ পিএম
  • ২৭৮ বার পড়া হয়েছে

সাইফ উল্লাহ:
শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় ৪ টি গ্রামে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করেন- সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। রবিবার দুপুরে উপজেলার সাচনা বাজার ইউনিয়নের শুকদেবপুর বাজারের মাঠে বিদ্যুৎ সংযোগ উদ্ভোধন করা হয়। অপর দিকে একই ইউনিয়নের চানপুর গ্রামে বিদ্যুৎ সংযোগ উদ্ভোধন করা হয়। উপলক্ষ্যে আলোচনা সভায় সভাপতিত্ব করেন আলহাজ্ব মাওলানা আব্দুল আউয়াল। সঞ্চালনায় লুৎফুর ও আলমগীরের যৌথ সঞ্চালনায়,
প্রধান অতিথি সুনামগঞ্জ- ১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। বিশেষ অতিথি উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মাদ আলী, সহ সভাপতি আলহাজ্ব আব্দুল মুকিত চৌধুরী, সাধারণ সম্পাদক আলহাজ্ব এম নবী হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক আলহাজ্ব কাজী আশরাফুজ্জামান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিতেন্দ্র তালুকদার পিন্টু, সাংবাদিক সেলিম আহমেদ, আওয়ামীলীগ নেতা আসাদ আল আজাদ, সায়েম পাঠান প্রমুখ।
প্রধান অতিথি সুনামগঞ্জ -১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেন, সাচনা বাজার ইউনিয়নের শুকদেবপুর, রাঙ্গামাটিয়া, রাধানগর ও চানপুর সহ ৪টি গ্রামে ১১ শত ৫৬ টি পরিবারের মাঝে ৫ কোটি, ৭১ লাক্ষ, ৩২ হাজার টাকা ব্যয়ে বিদ্যুৎ সংযোগ উদ্ভোধন করা হয়েছে। তিনি আরও বলেন, বিশ্বনেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে। সময় মত বিদ্যুৎ বিল পরিশোধ করুন, অপচয় রোধ করুন, দেশ সেবায় এগিয়ে আসুন। জামালগঞ্জ টু সাচনা বাজারের সেতু নির্মাণের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে, সেতুর জন্য স্থান নির্বাচনের জন্য পরীক্ষা চলছে অচিরেই আশা করি সেতু নির্মাণের কাজ শুরু হবে ইনশাল্লাহু। পরে তিনি সকলেই বঙ্গবন্ধুর পরিবার ও শেখ হাসিনার প্রতি দোয়া প্রার্থনা করেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!