1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের জেলা মন্ত্রীর দায়িত্ব পেলেন জি কে গউস সুনামগঞ্জে ভিডিপি ও টিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী ও গাছের চারা বিতরণ টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে পানিতে ডুবে রাজশাহীর কলেজ ছাত্র পিকলুর মৃত্যু যাদুকাটা নদীতীরের বড়গোপটিলায় ‘পা*গলিকে ধ*র্ষণ: অভিযুক্ত মাদক কারবারি সাইদুলকে গ্রেপ্তার সুনামগঞ্জে লতিফা কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্টানে ইতালী প্রবাসীর মানিব্যাগ চুরি: চোরকে ধরিয়ে দিতে পুলিশের আহ্বান সুনামগঞ্জে পূজা উদযাপন পরিষদের অভিষেক ও দায়িত্ব হস্তান্তর সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নানা আয়োজন সুনামগঞ্জে উদ্ধার হওয়া এই শিশু কন্যার অভিভাবকের সন্ধান চাইছে পুলিশ জু্বিলী উচ্চ বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা শ্যামারচরে ১৩শ পিস ইয়াবাসহ ইয়াবা ডিলার শিশ আহমেদ গ্রেফতার

সুনামগঞ্জে চলতি বৃষ্টিতে বাড়ছে নদ-নদীর পানি

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৭ মে, ২০২৪, ১.২২ পিএম
  • ১৩৭ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
সুনামগঞ্জের সুরমা, কুশিয়ারাসহ সকল নদ-নদীর পানি দ্রুত গতিতে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় এ সকল নদীর পানি ৯ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। এছাড়াও এ সময় সুনামগঞ্জে ৫০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

সোমবার (৬ মে) সকালে জাগো নিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার।

তিনি বলেন, ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত অব্যাহত থাকায় সুনামগঞ্জে পাহাড়ি ঢল নামছে। এতে এই জেলার সুরমা, রক্তি, যাদুকাটাসহ সকল নদ-নদীর পানি বাড়ছে।

সুনামগঞ্জে অব্যাহত বৃষ্টিতে বাড়ছে নদ-নদীর পানি

তিনি আরও বলেন, এই মুহূর্তে সুনামগঞ্জে বড় ধরনের বন্যার কোনো শঙ্কা নেই। কারণ এখনো সুনামগঞ্জে যেসব হাওর রয়েছে সেখানে পানি প্রবেশ করেনি।

এদিকে দ্রুত গতিতে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় আতঙ্কে আছেন সুনামগঞ্জের ২৫ লাখ মানুষ। কারণ ২০২২ সালে এই ভাটির জেলায় যে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সেটার ক্ষত এখনও ভোলেননি এই অঞ্চলের মানুষ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!