1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

ভারতের পেঁয়াজ দেশে ঢুকতেই কেজিতে কমল ২০ টাকা

  • আপডেট টাইম :: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০, ১০.২০ পিএম
  • ২৫৪ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
ভারত সরকার পেঁয়াজ রপ্তানি বন্ধের পর টানা পাঁচ দিন আটকে থাকা পেঁয়াজ বোঝাই ট্রাকগুলো হিলি স্থলবন্দর প্রবেশ করতে শুরু করেছে। প্রথম দিনে ১১ ট্রাকে ২৪৬ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। আজ শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে ভারত থেকে জিরো পয়েন্ট গেট অতিক্রম করে হিলি বন্দরে ১১ ট্রাক পেঁয়াজ প্রবেশ করে।

পেঁয়াজ আমদানির খবরে বন্দর এলাকায় ভিড়েছে দেশের বিভিন্ন স্থান থেকে আসা পাইকার। তবে পেঁয়াজের গুনগত মান নিয়ে দুশ্চিন্তায় আমদানিকারকরা। এদিকে ভারত থেকে পেঁয়াজ আসায় স্থানীয় খুচরা বাজারে কেজিতে ২০ টাকা কমেছে পেঁয়াজের দাম।

হিলি পানামা পোর্ট জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাপ মল্লিক বলেন, গত সোমবার কোনো কারণ ছাড়াই পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণা করে ভারত সরকার। ফলে আগের টেন্ডার করা শতশত পেঁয়াজ বোঝাই ট্রাক ভারতের অভ্যন্তরে আটকা পরে যায়। দুই দেশের ব্যবসায়ীদের সাথে বৈঠক শেষে আজ বিকেলে পেঁয়াজ বোঝাই ট্রাক বন্দরে প্রবেশ করতে শুরু করেছে। দেশের বাজার স্বাভাবিক রাখতে বন্দরে আসা পেঁয়াজ গুলো দ্রুত ছাড়ার ব্যবস্থা করছি। যাতে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত না হয়।

আমদানিকারক সাইফুল ইসলাম কালের কণ্ঠকে জানায়, পেঁয়াজগুলোর গুনগত মান নষ্ট হয়েছে। পেঁয়াজ নষ্ট হওয়ায় ব্যবসায়ীরা পড়েছেন বিপাকে। প্রতি গাড়িতে ৫ থেকে ৭ মেট্রিক টন পেঁয়াজ পঁচে নষ্ট হয়েছে। প্রতি কেজি পেঁয়াজ পাইকারি বাজারে ৪০ থেকে ৪৫ টাকা বিক্রি হচ্ছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!