1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

জামালগঞ্জ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী বাছাই: সর্বোচ্চ ভোট পেলেন রেজাউল করিম শামীম

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০, ১০.২৪ পিএম
  • ৪৪৬ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থী মনোনয়নের জন্য প্রার্থীদের মধ্যে ভোটাভুটি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের নির্বাহী পরিষদের ৬১জন সদস্য পছন্দের প্রার্থীর পক্ষে ভোট দিয়েছেন। সর্বোচ্চ ভোট পেয়ে প্রথম হয়েছেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম শামীম। তিনি ৬১ ভোটের মধ্যে ৫৭ ভোট পেয়ে নির্বাহী পরিষদের সমর্থন লাভ করেছেন। এদিকে প্রার্থী নির্বাচনে তৃণমূলের এই গণতান্ত্রিক প্রক্রিয়াকে সাধুবাদ জানিয়েছেন জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ। আসন্ন নির্বাচনে এই পন্থা অনুসরণের জন্য আহ্বান জানিয়েছেন তারা।
উপজেলা আওয়ামী লীগের দায়িত্বশীল নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে জানা গেছে গত ফেব্রুয়ারি মাসে আওয়ামী লীগ মনোনীত উপজেলা চেয়ারম্যান ইউসুফ আল আজাদ মৃত্যুবরণ করেন। করোনার কারণে নির্বাচন কমিশন নির্বাচনী তৎপরতা বন্ধ রাখায় যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হয়নি। সম্প্রতি নির্বাচন কমিশন আগামী ২০ অক্টোবর জামালগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তারিখ ঘোষণা করেছে। এই ঘোষণার পরই উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীরা নড়েচড়ে বসেছেন। প্রার্থী বেশি থাকায় উপজেলা আওয়ামী লীগ প্রার্থী নির্বাচনে ভোটাভুটির উদ্যোগ নেয়। শুক্রবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদসহ দায়িত্বশীল নেতৃবৃন্দ প্রার্থী নির্বাচনে নির্বাহী পরিষদের জরুরি বৈঠক আহ্বান করেন। বৈঠকে ভোটাভুটি করে প্রার্থী নির্বাচনের মতামত দেন সদস্যবৃন্দ। এই বিষয়টি মেনে নেন সম্ভাব্য প্রার্থীরাও।
ভোটাভুটি শেষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক নবী হোসেন ফলাফল ঘোষণা করেন। ফলাফলে দেখা গেছে ৬১ ভোটের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে দলীয় প্রার্থী হিসেবে সমর্থন লাভ করেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান রেজাউল করিম শামীম। ২৬ ভোট পেয়েছেন আওয়ামী লীগ নেতা ও সাংবাদিক আকবর হোসেন। ২৩ ভোট পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি দীজেন্দ্র লাল দাস। অন্যদের মধ্যে প্রয়াত উপজেলা চেয়ারম্যান ইউসুফ আল আজাদের ছেলে ইকবাল আল আজাদ ৮ ভোট, মাজহারুল ইসলাম রোকন ২ ভোট এবং শাহানা আল আজাদ ২ ভোট পেয়েছেন। চেয়ারম্যান পদে উপস্থিত প্রার্থীদের সামনেই প্রকাশ্যে ভোটাভুটি শেষে ফলাফল ঘোষণা করা হয়। সবচেয়ে বেশি ভোট পেয়ে দলীয় প্রার্থী হিসেবে তৃণমূলের সমর্থন পাওয়ায় রেজাউল করিম শামীম নির্বাহী পরিষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী বলেন, উপজেলা আওয়ামী লীগের নির্বাহী পরিষদ আজ গণতান্ত্রিক প্রক্রিয়ায় দলীয় প্রার্থী মনোনয়নের জন্য ভোটাভুটি করে নিজেদের মতামত প্রকাশ করেছেন। আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাসী দল। তৃণমূল আজ পছন্দের প্রার্থী সমর্থন দিয়ে সেটাই প্রমাণ করেছে। ভোটাভুটিতে সর্বোচ্চ ভোট পেয়ে রেজাউল করিম শামীম দলীয় প্রার্থী হিসেবে তৃণমূলের মতামত পেয়েছেন।
চেয়ারম্যান পদে সর্বোচ্চ সংখ্যক ভোট পাওয়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম শামীম বলেন, আমি তৃণমূল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞ। গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রার্থী বাছাই অন্যান্য এলাকার জন্যও প্রেরণা হয়ে থাকবে। তৃণমূলের এই সমর্থন আশা করি আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডও মূল্যায়ণ করবেন। আমি দলীয় সভানেত্রী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা শেখ হাসিনার সিদ্ধান্তকেই মেনে নেব।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!