1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

নভেম্বরেই আসছে চীনের ভ্যাকসিন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০, ৩.৫২ পিএম
  • ২৪৯ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
নভেম্বরের প্রথম সপ্তাহেই জনসাধারণের ব্যবহারের জন্য প্রস্তুত হয়ে যাবে চীনের তৈরি করোনাভাইরাসের ভ্যাকসিন। চীনের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) এক কর্মকর্তার বরাতে আজ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
সিডিসি’র জৈব নিরাপত্তা বিভাগের প্রধান গুইঝেন উ সোমবার এক সাক্ষাৎকারে জানান, করোনা প্রতিরোধে এ পর্যন্ত চারটি ভ্যাকসিনের চূড়ান্ত পর্যায়ের ট্রায়াল চালাচ্ছে চীন। এরই মধ্যে দুটি ভ্যাকসিন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। ভ্যাকসিন দুটিকে জরুরি ভিত্তিতে অনুমোদন দেওয়া হয়েছে।
গুইঝেন উ বলেন, ‘তৃতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়াল নির্বিঘ্নেই সম্পন্ন হয়েছে। নভেম্বরের শুরুতে বা ডিসেম্বরে জনসাধারণের ব্যবহারের জন্য করোনা ভ্যাকসিন বাজারজাত করা হতে পারে।’
গুইঝেন উ জানান, গত এপ্রিলে প্রথম দফার ট্রায়াল চলাকালীন তিনি নিজেও সম্ভাব্য করোনা ভ্যাকসিন নিয়েছিলেন। এখনো পর্যন্ত কোনো ধরনের অস্বাভাবিক উপসর্গ তার মধ্যে দেখা যায়নি। তবে কোন সংস্থার তৈরি ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালে তিনি অংশ নিয়েছিলেন তা নিয়ে বিস্তারিত কিছু জানাতে রাজি হননি গুইঝেন উ।
এ বিশেষজ্ঞ আরও জানান, করোনা ভাইরাসের বিরুদ্ধে বিশ্বে গবেষণায় এগিয়ে আছে চীন। বিশ্বজুড়ে এখন এ রকম নয়টি ভ্যাকসিনের তৃতীয় ধাপের ক্লিনিক্যাল পরীক্ষা চলছে। এই নয় ভ্যাকসিনের মধ্যে পাঁচটিই চীনের আবিষ্কার।
উল্লেখ্য, চিনের রাষ্ট্রায়ত্ত ওষুধ প্রস্তুতকারী সংস্থা চিনা ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল গ্রুপ (সিনোফার্ম) এবং সিনোভ্যাক বায়োটেক মোট তিনটি ভ্যাকসিন নিয়ে কাজ করছে। গত জুনে চীনের সামরিক বাহিনীর সদস্যদের ব্যবহারের জন্য ক্যানসিনো বায়োলিজিকসের ভ্যাকসিনও অনুমোদন দিয়েছে চীন সরকার।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!