1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজের প্রভাষক আব্দুল হামিদ আর নেই

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২১ মার্চ, ২০১৭, ৪.৩৩ পিএম
  • ৫২৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজের গণিত বিভাগের প্রভাষক ও শহরের জনপ্রিয় ব্যক্তি আব্দুল হামিদ আর নেই। (ইন্নালিল্লাহির—– রাজিউন)। মঙ্গলবার সকাল ৯.৪০ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ মেয়ে ও ১ ছেলে রেখে মারা যান। তার মৃত্যুতে সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজের শিক্ষক-ছাত্রীসহ শহরের বিভিন্ন পেশাজীবী সংগঠনের লোকজন শোক প্রকাশ করেছেন। তারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
গত ১৮ মার্চ ভোররাতে হাছননগরস্থ নিজ বাসায় ব্রেইন ¯্রােটে আক্রান্ত হন আব্দুল হামিদ। সুনামগঞ্জ সদর হাসপাতালে তাকে প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা সেন্ট্রাল হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তিনি মারা যান। আজ বুধবার দুপুরে তার মরদেহ সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজে শ্রদ্ধা জানানো হবে। বাদ জোহর সুনামগঞ্জ কেন্দ্রীয় মসজিদের সামনে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
এই জনপ্রিয় শিক্ষকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক হুইপ এডভোকেট ফজলুল হক আসপিয়া, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ¦ মতিউর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ নুরুল হুদা মুকুট, সুনামগঞ্জ পৌরসভার মেয়র আয়ুব বখত জগলুল, সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক অধ্যক্ষ শেরগুল, জেলা যুবলীগের আহবায়ক ও সুনামগঞ্জ চেম্বার্স এর সভাপতি খায়রুল হুদা চপল, সুনামগঞ্জ মুক্তিযুদ্ধ স্মৃতি পরিষদের আহ্বায়ক মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান প্রমুখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!