1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

সুনামগঞ্জ প্রেসক্লাব ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন

  • আপডেট টাইম :: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০, ৫.২৮ পিএম
  • ৩৭০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ প্রেসক্লাব ভবন নির্মাণের জন্য শনিবার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। পৌর শহরের কালীবাড়ি এলাকায় এই ভবন নির্মাণের জন্য জায়গা দিয়েছেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত। পৌরসভার মেয়র নাদের বখতের অনুমতি নিয়ে প্রেসক্লাবের পক্ষ থেকে শনিবার বিকেলে এই ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি পঙ্কজ দের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ কে এম মহিমের সঞ্চালনায় ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য সৈয়দ তারিক হাসান দাউদ, পৌরসভার সাবেক কাউন্সিলর মোসাদ্দেক হোসেন বাচ্চু ও আবদুল্লাহ আল নোমান, সুনামগঞ্জ প্রেসক্লাবের সদস্য ও দৈনিক সুনামগঞ্জের খবরের সহকারী সম্পাদক এনাম আহমেদ, দৈনিক সময়ের আলোর জেলা প্রতিনিধি মো. আনোয়ার হোসেন, দৈনিক সুনামগঞ্জের খবরের সহকারী সম্পাদক মাহবুবুল হাসান শাহীন, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক খলিল রহমান, প্রেসক্লাবের সহসভাপতি দৈনিক কালের কণ্ঠ ও একাত্তর টেলিভিশনের জেলা প্রতিনিধি শামস শামীম, প্রেসক্লাবের যুগ্মসম্পাদক ও দৈনিক আমাদের সময়ের জেলা প্রতিনিধি বিন্দু তালুকদার, দৈনিক একাত্তরের কথা’র জেলা প্রতিনিধি চৌধুরী আহমেদ মুজতবা রাজি, এনটিভির জেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের সাংস্কৃতিক সম্পাদক দেওয়ান গিয়াস চৌধুরী, নিউজ টোয়েন্টিফোর ও দৈনিক দেশরূপান্তর পত্রিকার জেলা প্রতিনিধি প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এ আর জুয়েল, চ্যানেল এস’র প্রতিনিধি প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আকরাম উদ্দিন, দৈনিক বিজয়ের কন্ঠের জেলা প্রতিনিধি প্রেসক্লাব সদস্য আব্দুস শহীদ, জেলা খেলাঘর আসরের সাধারণ সম্পাদক সংবাদকর্মী মো. রাজু আহমেদ, সাপ্তাহিক একতা’র জেলা প্রতিনিধি আসাদ মনি, বায়ান্ন টিভির জেলা প্রতিনিধি মেহেদী হাসান, সুনামগঞ্জ ভিউ টোয়েন্টিফোরের সম্পাদক হাবিবুর রহমান জাবেদ, সমাজকর্মী ইকবাল আহমেদ প্রমুখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!