1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

করোনায় দক্ষিণ সুনামগঞ্জে সাব-রেজিস্ট্রারের মৃত্যু

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০, ৩.৫৪ পিএম
  • ৩০৬ বার পড়া হয়েছে

দক্ষিণ সুনামগঞ্জ ::
সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সাব-রেজিস্ট্রার মো. জাফর আহমেদ করোনা ভাইরাসে
আক্রান্ত হয়ে মারা গেছেন।
বৃহষ্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি ১৯৬২ সালের ১ এপ্রিল পটুয়াখালীর দশমিনা উপজেলায় জন্মগ্রহণ করেন। সেই হিসাবে তাঁর বয়স ৫৮ বছর ৫ মাস ২৭ দিন।
উপজেলা সাব-রেজিস্ট্রর অফিস সূত্রে জানা যায়, গত ২৪ আগস্ট সাব-রেজিস্ট্রার মো. জাফর আহমেদের শরীরে জ্বর আসলে তিনি অফিস থেকে ছোটি নিয়ে ঢাকায় চলে যান। এর পর ২৬ আগস্ট শারীরিক ভাবে আরও অসুস্থ্য হরে পড়লে তিনি ঢাকার আজগর আলী হাসপাতালে ভর্তি হন। কিন্তু তার অবস্থা আরও অবনতি হলে ২৭ তারিখে কোভিড-১৯ এর নমুনা পরীক্ষার জন্য দেওয়া হয়। ২৯ তারিখে তাঁর শরীরে করোনা শনাক্ত হয়। এর পর থেকেই আজগর আলী হাসপাতালে লাইফ সার্পোটে ছিলেন তিনি। কিন্তু অবস্থার আরও অবনতি হয়ে গত ৮ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজে রেফার্ড করা হয়। ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
জেলা রেজিস্ট্রার সাইফুল ইসলাম জানিয়েছেন, ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে
চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন বলে নিশ্চিত করেন।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসিম উদ্দিন শরীফি জানিয়েছেন, জ্বর, সর্দি ও কাশি থাকায় গত ২৬ আগস্ট জাফর আহমেদ ঢাকার আজগর আলী হাসপাতালে ভর্তি হন। ২৭ তারিখে করোনা পরীক্ষার জন নমুনা দেন এবং ২৯ আগস্ট তাঁর করোনা শনাক্তের কথা জানানো হয়। পরে ওখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। আর সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!