1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

কলমাকান্দার গুমাই নদীতে ট্রলার ডুবে ধর্মপাশার ৯জনসহ ১০জনের লাশ উদ্ধার

  • আপডেট টাইম :: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০, ৬.১৬ পিএম
  • ২৮১ বার পড়া হয়েছে

নেত্রকোণা প্রতিনিধি::
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় গুমাই নদীতে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪ শিশুসহ ১০জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এর মধ্যে ১১ জন সাতার কেটে পারে উঠতে পারলেও প্রায় ১৫ জনের মত এখনও নিখোঁজ রয়েছে বলে ধারনা করছে প্রশাসন। বাকিদের উদ্ধারের চেষ্টা চলছে। তবে কতজন নিখোঁজ তা এখনও জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার সকালে সুনামগঞ্জের মধ্যনগর থেকে প্রায় ৩৫ জন যাত্রী নিয়র যাত্রীবাহী একটি ট্রলার বারহাট্টার দশধার বাজারে যাচ্ছিল।

সকাল ৯টার দিকে কলমাকান্দা রাজনগর এলাকায় ট্রলাটি পৌছে। এ সময় পিছন দিক থেকে বালুবাহী বলগেট একই দিকে যাচ্ছিল।

পরে যাত্রীবাহী ট্রলাটি বলগেটটিকে ওভারটেক করতে যায়। এ সময় বলগেটের ধাক্কায় যাত্রীবাহী ট্রলারটি ডুবে যায়। পরে স্থানীয়রা ১০ জনের মরদেহ উদ্ধার করে।

নিহতরা হচ্ছে, সুনামগঞ্জ জেলার মধ্যনগরের ৭ জন, ধর্মপাশার ২ জন এবং ১ জন নেত্রকোনার বাসিন্দা।

নেত্রকোনা জেলা প্রশাসক কাজী আব্দুর রহমান ও পুলিশ সুপার আকবর আলী মুন্সী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!