1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

আরও একমাস বিনামূল্যে রি-এন্ট্রি ভিসা সুবিধা বাড়ালো সৌদি

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০, ১১.৪০ পিএম
  • ৩০৪ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
প্রবাসীদের জন্য বিনামূল্যে ইকামা (বসবাসের অনুমতি) সুবিধার মেয়াদ আরও একমাস বাড়িয়েছে সৌদি আরব। গত সোমবার এ ঘোষণা দিয়েছে দেশটির পাসপোর্ট অধিদপ্তর (জাওয়াযাত)।

সেখানে বলা হয়েছে, করোনাভাইরাস মহামারির কারণে বিদেশে আটকে পড়া প্রবাসীদের জন্য রি-এন্ট্রি ভিসার মেয়াদ একমাস বাড়ানো হয়েছে। তারা বিনামূল্যেই পাবেন এ সুবিধা।

মহামারিতে সীমান্ত বন্ধ করে দেয়ায় সৌদিতে আটকে পড়া যেসব প্রবাসীর এক্সিট বা এন্ট্রি ভিসার মেয়াদ শেষ হয়েছে, তাদেরও বিনামূল্যে এ সুবিধা দেয়া হবে।

এছাড়া, বিদেশে আটকে পড়া যেসব সৌদি নাগরিকের ইকামার মেয়াদ শেষ হয়েছে এবং করোনা নিষেধাজ্ঞার কারণে দেশে ফিরতে পারছেন না, তারাও মাসব্যাপী বিনামূল্যে এ সেবা পাবেন।

সূত্র: আরব নিউজ


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!