1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে হজের প্রাক-নিবন্ধন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০, ১১.৩৩ পিএম
  • ২৬৮ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
আগামী বছর যাঁরা পবিত্র হজ পালন করতে সৌদি আরব যেতে চান; কিন্তু নিবন্ধন করেননি, তাঁদের আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে প্রাক-নিবন্ধন সম্পন্ন করতে হবে। ধর্ম মন্ত্রণালয় ২০২১ সালের হজের জন্য প্রাক-নিবন্ধন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আজ মঙ্গলবার মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

করোনাভাইরাস মহামারির কারণে এ বছর সীমিত পরিসরে হজ পালিত হয়েছে। এতে শুধু সৌদিতে বসবাসরত মুসল্লিরা অংশ নিতে পেরেছেন। বাংলাদেশসহ বাইরের কোনো দেশ থেকে গিয়ে কেউ হজে অংশ নিতে পারেননি। এখন পর্যন্ত ওমরাহ হজের কার্যক্রমও শুরু হয়নি।

সৌদির সঙ্গে বাংলাদেশ সরকারের চলতি বছরের চুক্তি অনুযায়ী এক লাখ ৩৭ হাজার ১৯৮ জনের হজ পালনের কোটা নির্ধারিত ছিল। এর মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ২০ হাজার এবং সরকারি ব্যবস্থাপনায় ১৭ হাজার ১৯৮ জন। কিন্তু তাঁদের কেউই হজে যাওয়ার সুযোগ না পাওয়ায় সরকার ঘোষণা দিয়েছিল, কেউ টাকা ফেরত নিতে চাইলে নিতে পারবেন। নিবন্ধিতদের মধ্যে অনেকেই তাঁদের টাকা ফেরত নিয়ে নিবন্ধন বাতিল করেছেন। বাকিরা আগামী বছর হজে যাওয়ার পরিকল্পনায় আছেন বলে হজ অফিস এবং এজেন্সিগুলো জানিয়েছে।

সূত্রমতে, বর্তমানে হজে যেতে আগ্রহী মোট ৬২ হাজার ৩১০ জনের চূড়ান্ত নিবন্ধন রয়েছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় তিন হাজার ১০৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫৯ হাজার ২১০ জন।

ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা যায়, যেসব মুসল্লি টাকা ফেরত নেননি, তাঁরা আগামী বছর অর্থাত্ ২০২১ সালে হজে যাওয়ায় অগ্রাধিকার পাবেন। আর যাঁরা টাকা তুলে নিয়েছেন, তাঁদের হজে যেতে নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে। করোনা পরিস্থিতি দ্রুতই উন্নতি হবে, আগামী বছর হজ পালনের সুযোগ পাওয়া যাবে—এই আশায় আবারও প্রাক-নিবন্ধন কার্যক্রম চলছে বলে মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!