1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

মাধবপুরে জিপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ১

  • আপডেট টাইম :: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০, ৬.৪৭ পিএম
  • ২৬৭ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পাজারু জিপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চার জন নিহত । এ ঘটনায় আরও এক জন আহত হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার নয়াপাড়া ইউনিয়নের সাহেব বাড়ি গেইট নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সিলেটগামী একটি পাজেরু জিপ ঢাকা সিলেট মহাসড়কের সাহেব বাড়ি এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাজারু জিপের দুই জনের মৃত্যু হয় এবং তিন জন আহত হন। আহতদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কাজল মিয়া (২৫) ও নওরিন (২০) নামে আরও দুই জনের মৃত্যু হয়।
এ ঘটনায় আহত কনিকা বেগম (২৩) কে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘটনাস্থলে নিহত ২ জন পুরুষ।তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তাদের বয়স আনুমানিক ৪০/৪২ বছর হবে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) তৌফিকুল ইসলাম তৌফিক জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলে দুই জন নিহত ও তিন জন আহত হয়েছে। আহতদের অবস্থা আশংকাজনক। আহতদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। তবে এখনো নিহত ও আহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে, দুর্ঘটনাস্থলের দুই পাশে কয়েক কিলোমিটার লম্বা যানজটের সৃষ্টি হয়েছে। আমরা রাস্তা ক্লিয়ার করে হাসপাতালে যাব পরিচয় নিশ্চিত হওয়ার জন্য।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!