1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

অর্থনৈতিক খাত আবার চাঙ্গা হতে শুরু করেছে: পরিকল্পনামন্ত্রী

  • আপডেট টাইম :: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০, ১১.৫৮ এএম
  • ২৭৮ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, অর্থনৈতিক খাত আবার চাঙ্গা হতে শুরু করেছে। বিদেশীরা বিনিয়োগ করা শুরু করেছে। ব্যাংকিং লেনদেন ব্যবসা-বাণিজ্য আগের মতোই শুরু হচ্ছে। যেখানে ২০ ভাগে নেমে এসেছিল, সেখানে আমরা ৬০ থেকে ৭০ শতাংশ এগিয়েছি।
তিনি বলেন, আমার বিশ্বাস, যদি এই মহামারী আরও কমে যায় তাহলে আগামী ৪ থেকে ৬ মাসের মধ্যে আমরা সম্পূর্ণভাবে সফল হব। আর আমরা দেশের বাইরে শ্রমিক অব্যাহতভাবে পাঠাবো।
ব্যারিস্টার সাবরিনা জেরিনের সঞ্চালনায় শুক্রবার স্বাস্থ্য বিষয়ক অনলাইন চ্যানেল ডক্টর টিভির লাইভ অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এসব কথা বলেন।
পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান আরও বলেন, সবকিছুই আমরা সঠিকভাবে এগিয়ে নেব, দারিদ্রতা দূর করার চেষ্টা করব, যদিও দারিদ্রতা শতভাগ দূর করা সম্ভব নয়।
তিনি বলেন, এটা সত্যি যে করোনার কারণে অনেক মানুষ চাকরি হারাচ্ছেন এবং দরিদ্র হচ্ছেন। আর এই মানুষগুলোই শহর ছেড়ে গ্রামের ছুটে যাচ্ছেন। অনেকটা ভীতি, আশঙ্কা, অনিশ্চয়তাসহ নানা কারণেই চলে যাচ্ছেন। ফলে বিভিন্ন সেক্টরেই সমস্যা দেখা দিয়েছে। সবচেয়ে বড় ধরনের ক্ষতির মুখোমুখি হয়েছে দিন আনে দিন খায় এমন শ্রেণির মানুষ। তবে আমরা সাধারণ ছুটিকে দীর্ঘায়িত করিনি, সবকিছুকে পুনরায় চালু করে দিয়েছি।
পরিকল্পনা মন্ত্রী বলেন, যাতায়াত ব্যবস্থা আমরা পুরোপুরি বন্ধ করিনি যদিও অনেকে এটাকে সমালোচনা করেছে। এখন প্রায় সবকিছুই স্বাভাবিক হতে শুরু করেছে। অনেকেই ঢাকায় ফিরে এসেছে। যে সকল মানুষ চাকরি হারিয়েছে তারা কোন চাকরি পাচ্ছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!