1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

সুনামগঞ্জের শাল্লায় প্রতিপক্ষের আঘাতে এসএসসি ফলপ্রার্থীর মৃত্যু

  • আপডেট টাইম :: সোমবার, ২০ মার্চ, ২০১৭, ১.৩৪ পিএম
  • ৫০৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের শাল্লা উপজেলার খেউরালা গ্রামে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় নিপু চন্দ্র দাস নামের এক এসএসসি ফলপ্রার্থীর মৃত্যু হয়েছে। নিপু চন্দ্র দাস বলরামপুর উচ্চ বিদ্যালয় থেকে এবার সদ্য সমাপ্ত এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। রবিবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গ্রামের গোপেন্দ্র চন্দ্র দাস ও মহাননন্দ দাসের মধ্যে জমিজমা নিয়ে পূর্ব বিরোধ চলছিল। এর জের ধরে রবিবার সকালে দুইজন দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে গোপেন্দ্র চন্দ্র দাসের ছেলে নিপু চন্দ্র দাস মহানন্দ দাসের লাঠির আঘাতে গুরতর আহত হয়। তাকে শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত ডাক্তাররা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৫টায় তার মৃত্যু হয়।
শাল্লা থানার ওসি বজলার রহমান বলেন, পূর্ব বিরোধের জের ধরে দু’জনের মধ্যে বিরোধ ছিল। এর জের ধরে গোপেন্দ্র চন্দ্র দাসের ছেলে নিপু চন্দ্র দাস রবিবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!