1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

তাহিরপুর সীমান্তে ভারতীয় মাদক ও কয়লা আটক

  • আপডেট টাইম :: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০, ১.২৫ পিএম
  • ৩১৩ বার পড়া হয়েছে

তাহিরপুর প্রতিনিধি:
সুনামগঞ্জ সীমান্তে বিজিবির পৃথক পৃথক অভিযানে চোরাই পথে আসা ভারতীয় মাদক ও কয়লা আটক করা হয়েছে।
সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, শনিবার ভোর রাতে চাঁনপুর বিওপির হাবিলদার আ. হামিদের নেতৃত্ব একটি টহল দল সীমান্ত পিলার ১২০২/৬-এস এর নিকট, উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের কাঠাল বাগান নামক স্থান হতে ৪৫ বোতল ভারতীয় মদ এবং একই সময়ে অপর আরেক অভিযানে টেকেরঘাট বিওপির কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার আমিনুল ইসলামের নেতৃত্বে বিজিবির একটি টহল দল সীমান্ত মেইন পিলার ১১৯৯ এর নিকট, উত্তর শ্রীপুর ইউনিয়নের বড়ছাড়া নামক স্থান হতে ৯শ কেজি ভারতীয় কয়লা আটক করে।
অপরদিকে চিনাকান্দি বিওপির কোম্পানি কমান্ডার নায়েক মো. সুমন মাহমুদের নেতৃত্বে বিজিবির একটি টহল দল গত শনিবার রাতে সীমান্ত মেইন পিলার ১২১১ এর নিকট, বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের রাজাপাড়া নামক স্থান হতে ৩কেজি ভারতীয় গাঁজা আটক করে এবং একই সময়ে উপজেলার কাপনা নামক স্থান হতে ২১ হাজার পিস ভারতীয় নাসির বিড়ি আটক করে।
সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. মাকসুদুল আলম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত ভারতীয় মদ, গাঁজা ও নাসির বিড়ি মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয় এবং কয়লা শুল্ক কার্যালয় সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!