1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

ধর্মপাশায় আব্দুর রশিদ মেমোরিয়াল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন

  • আপডেট টাইম :: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০, ৪.৪৩ পিএম
  • ৪১৫ বার পড়া হয়েছে

সাইফ উল্লাহ:
সুনামগঞ্জের ধর্মপাশায় আব্দুর রশিদ মেমোরিয়াল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। বুধবার দুপুরে ধর্মপাশা উপজেলার সুখাইর রাজাপুর উত্তর ইউনিয়নের আব্দুর রশিদ মেমোরিয়াল বিদ্যালয়ের প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্টিত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনিন্দ্র চন্দ্র তালুকদার। সুখাইর উত্তর ইউনিয়নের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিকুল বারী চৌধুরী বাচ্চু ও সাবেক ধর্মপাশা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুহিত লাল তালুকদার মুন এর যৌথ সঞ্চালনায়, প্রধান অতিথি সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। প্রধান আলোচক ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস। বিশেষ অতিথি সাবেক সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আমজাদ বড় ভাই, ধর্মপাশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির হাসান, মাধ্যমিক কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা মো. ষফিকুল ইসলাম, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) আবু তালেব। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, ফরহাদ আহমেদ, ফেরদৌসুর রহমান, ধর্মপাশা পাশা উপজেলা আওয়ামীলীগের নেতা আজহারুল ইসলাম পিকে, উপজেলা যুবলীগের নেতা তরিকুল ইসলাম পলাশ প্রমুখ। এমপি রতন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে তৃণ মুল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের উন্নয়ন সাধিত হচ্ছে। হাওরের এখন উন্নয়নের ছোয়া। অচিরেই গ্রাম প্রতিরক্ষা দেওয়াল, ঈদগা, খেলারমাঠ, কবরস্থানের কাজ শুরু হবে ইনশাল্লাহু। গ্রামের সাধারণ শিক্ষাথীদের জন্য আওয়ামীলীগ সরকার বিশেষ কর্মসুচী চালু করেছেন এবং শিক্ষা প্রতিষ্টানের জন্য ভবণ নির্মাণ করা হচ্ছে।
৩ কোটি ৭৮ লক্ষ ৮৮ হাজার ৯শত ২১ টাকা ব্যয়ে ভিত্তিপ্রস্থর শুভ উদ্ভোধন করেন প্রধান অতিথি সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!