1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

নির্ধারিত সময়ে ধান-চাল সংগ্রহ অর্ধেক : ১৫ দিন সময় বাড়িয়েছে খাদ্য মন্ত্রণালয়

  • আপডেট টাইম :: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০, ১২.১৬ পিএম
  • ২৬৫ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
লক্ষমাত্রার অর্ধেক পরিমাণ সংগ্রহ করতে না পারায় সময় বাড়ানোর সিদ্ধান্ত নেয় মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সংগ্রহ শাখা। ২৬ এপ্রিল থেকে ধান এবং ৭ মে থেকে চাল সংগ্রহ শুরু হয়েছিল। ক্রয়ের লক্ষমাত্রা অর্জন না হওয়ায় ৩১ আগস্ট থেকে সময় বাড়িয়ে ১৫ সেপ্টেম্বর ধান-চাল ক্রয়ের শেষ দিন নির্ধারণ করে স্মারক জারি করা হয়।

[৩] চলতি বোরো মৌসুমে ধান ও চাল মিলিয়ে মোট ১৯ লাখ ৫০ হাজার মেট্রিক টন খাদ্য সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়। ৮ লাখ টন ধান ও ১১ লাখ টন চাল। তবে নির্ধারিত সময়ের মধ্যে ধান সংগ্রহ হয়েছে ২ লাখ এবং চাল ৬ লাখ টন।
মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ২৬ টাকা দরে ধান, ৩৬ টাকা দরে ১০ লাখ টন সিদ্ধ চাল ও ৩৫ টাকা দরে দেড় লাখ টন আতপ চাল ক্রয়ের সিদ্ধান্ত নেয় মন্ত্রণালয়।

নীলফামারীতে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ১৬ হাজার ৭৯৮ টন নির্ধারিত হলেও নির্ধারিত সময়ে সংগ্রহ হয়েছে এক হাজার ৬৭০ দশমিক ১২০ টন। চুয়াডাঙ্গায় পাঁচ হাজার ৩১০ টন ধান ও সাত হাজার ৬০৫ টন চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা নিয়ে সংগ্রহ হয় এক হাজার ২১০ টন ধান ও তিন হাজার ২৬৪ টন চাল। ময়মনসিংহের ফুলবাড়িয়ায় তিন হাজার ৭০৮ টন বোরো ধানের মধ্যে সংগ্রহ হয়েছে ১১২ টন, দুই হাজার ৮০৩ টন সিদ্ধ চালের মধ্যে সংগ্রহ হয়েছে এক হাজার ৪০২ টন। টাঙ্গাইলের সখীপুর এক হাজার ৫০৪ টন ধান ও দুই হাজার ৬৮৫ টন চাল ক্রয়ের সিদ্ধান্ত ছিল। এর মধ্যে মাত্র ২.৮ টন ধান এবং ৩৮৪ টন চাল কেনা হয়েছে। জামালপুর জেলায় বোরো ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা ছিল ২২ হাজার ৬৭১ টন। সংগ্রহ হয়েছে মাত্র তিন হাজার ৮৪৩ টন। বোরো সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ২৫ হাজার ৫৬৩ টনের মধ্যে সংগ্রহ করা হয়েছে ১৬ হাজার ৯৩৬ টন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!