1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

জগন্নাথপুরে করোনায় মৃত দুইজনের দাফন সম্পন্ন

  • আপডেট টাইম :: শনিবার, ২৯ আগস্ট, ২০২০, ৯.৪০ পিএম
  • ২৯৮ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রথমবারের মতো করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুই ব্যক্তি মারা গেছেন। আজ শনিবার (২৯ আগস্ট) স্বাস্থ্যবিধি মেনে নিজ নিজ গ্রামে তাদের দাফন সম্পন্ন হয়েছে।
জানা যায়, উপজেলার কলকলিয়া ইউনিয়নের মামনপুর গ্রামের বাসিন্দা জগন্নাথপুরের আশারকান্দি ইউনিয়নের জহিরপুর উপ-স্বাস্থ্য কেন্দ্রের ফার্মাসিস্ট ফারুক হোসেন (৬০) সম্প্রতি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালে ভর্তি হন। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি বেশ কিছুদিন ধরে হার্ট ও কিডনি রোগে ভুগছিলেন বলে তার স্বজনরা জানিয়েছেন। আজ শনিবার (২৮ আগস্ট) বেলা আড়াইটার দিকে তাকে গ্রামের বাড়িতে স্বাস্থ্যবিধি মেনে দাফন করা হয়েছে।
অন্যদিকে, করোনায় আক্রান্ত উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও শাহারপাড়া নারায়নপুর গ্রামের বাসিন্দা মুকিত মিয়া কামালী (৫৭) আজ শনিবার সকাল ৬টার দিকে সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বেলা সাড়ে ৩টায় নিজ গ্রামে জানাজার নামাজ শেষে স্বাস্থ্যকর্মীরা স্বাস্থ্যবিধি অনুযায়ী তার দাফন সম্পন্ন করেছেন।
স্থানীয় সুত্র জানায়, কিছুদিন পূর্বে মুকিত মিয়া কামালী বাড়ির ছাদ থেকে পড়ে গিয়ে মেরুদণ্ডে আঘাতপ্রাপ্ত হয়ে সিলেটের একটি বেসরকারি হাসপাতাল ভর্তি হন। সেখানে তার অপারেশন সম্পন্ন হয়। পরে তার দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুধন ধর বলেন, সিলেটে মারা যাওয়া দুইজন করোনা পজিটিভ ছিলেন। আমাদের স্বাস্থ্যকর্মীরা স্বাস্থ্যবিধির নীতিমালা অনুযায়ী তাদের নিজ নিজ এলাকায় দাফনের কাজ সম্পন্ন করেছেন।
তিনি জানান, মৃত দু’জন জগন্নাথপুরের বাসিন্দা হলেও সিলেটে তাদের করোনা শনাক্ত হওয়ায় এবং সেখানে মারা যাওয়ায় সিলেটে করোনায় মৃত্যুর হিসাবে তারা অন্তর্ভুক্ত হয়েছেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!