1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

অনুর্ধ-১৮ চ্যম্পিয়নশীপ ২০১৭: পারলনা সুনামগঞ্জ, ১-০ গোলে চ্যাম্পিয়ন সিলেট

  • আপডেট টাইম :: শনিবার, ১৮ মার্চ, ২০১৭, ১২.১২ পিএম
  • ৬৫৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
‘অনুর্ধ-১৮ জাতীয় ফুটবল চ্যম্পিয়নশীপ ২০১৭’ ফাইনাল প্রতিযোগিতায় স্বাগতিক সুনামগঞ্জকে-১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সুনামগঞ্জ জেলা দল। শনিবার বিকেলে সুনামগঞ্জ স্টেডিয়ামে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
গত ৯ মার্চ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উদ্যোগে সুনামগঞ্জ জেলা ফুটবল এসোসিয়েশন সুনামগঞ্জে অনুর্ধ ১৮ জাতীয় চ্যাম্পিয়নশিপের আয়োজন করে। এতে ৮টি জেলা অংশ নিয়েছিল।
শনিবার বিকেল চারটায় খেলা শুরু হয়। আক্রমণ-পাল্টা আক্রমণে খেলা শুরু করে সুনামগঞ্জ ও সিলেট। প্রথমার্ধে কোন পক্ষই গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধে সিলেট দল সুনামগঞ্জকে ১-০ গোলে পরাজিত করে। সিলেট দলের পক্ষে গোল করেন হাসান চৌধুরী সাকি।
‘অনুর্ধ-১৮ জাতীয় ফুটবল চ্যম্পিয়নশীপ ২০১৭’ ফাইনাল খেলা দেখতে শনিবার গুড়িগুড়ি বৃষ্টির মধ্যেই বিপুল দর্শক স্টেডিয়ামে আসতে শুরু করেন। বিকেল ৪ টায় শুরু হয় খেলা।
খেলা শেষে বিজয়ী সিলেট দলের হাতে পুরস্কার তোলে দেন সুনামগঞ্জ-৪ আসনের সাংসদ পীর ফজলুর রহমান মিসবাহ। এসময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ পৌর মেয়র আয়ূব বখত জগলুল, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য মাহি উদ্দিন সেলিম, সুনামগঞ্জ ফুটবল এসোসিয়েশনের সভাপতি শাহ আবু জাকের প্রমুখ উপস্থিত ছিলেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!