1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

ধর্মপাশার সেলবরষে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০, ৯.০৮ পিএম
  • ২৮৭ বার পড়া হয়েছে

ধর্মপাশা প্রতিনিধি::
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে।
নিহত শিশুরা হলো উপজেলার জয়শ্রী ইউনিয়নের রড়ই গ্রামের হাবুল মিয়ার শিশু কন্যা রিয়ামনি(৭) ও তার ছোট বোন খাদিজা বেগম (৫)
শুক্রবার দুপুরে একই উপজেলার সেলবরষ ইউনিয়নের ভাটাপাড়া গ্রামে তাদের নানার বাড়িতে গিয়ে বাড়ির সামনে জালধরা হাওরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে এ দুঘটনাটি ঘটে।
নিহতদের পারিবারিক ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার রড়ই গ্রামের হাবুল মিয়ার স্ত্রী ময়না আক্তার তাঁর দুই কন্যা শিশু রিয়া মনি ও খাজিদাকে নিয়ে গত প্রায় ১মাস আগে একই উপজেলার ভাটাপাড়া গ্রামে তাঁর বাবার বাড়িতে বেড়াতে আসেন। প্রতিদিনের ন্যায় আজ দুপুরে তাঁর দুই কন্যাশিশু রিয়া মনি ও খাদিজা তাদের নানার বাড়ির সামনে জালধরা নামক হাওরের পানিতে গোসল করতে গিয়ে পানির নেিচে তলিয়ে গিয়েই তাদের মৃত্যু হয়।
পরে স্থানীয়রা লোকজন দেখতে পেয়ে ঘটনাস্থলে জাল ফেলে অনেক চেষ্টার পর নিখোঁজ হওয়া দুই বোনকে পানি থেকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে উপজেলার সেলবরষ ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নূর হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!