1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

বিয়ের দাবিতে কলেজ ছাত্রীর অনশন: অতপর বিয়ে

  • আপডেট টাইম :: বুধবার, ২৬ আগস্ট, ২০২০, ৭.৩৮ পিএম
  • ৩৫৪ বার পড়া হয়েছে

তাহিরপুর প্রতিনিধি :
তাহিরপুর উপজেলার পল্লীতে বিয়ের দাবীতে প্রেমিকের বাড়ীতে অনশনরত কলেজ ছাত্রীর বিয়ে সম্পন্ন হয়েছে। জানা যায়, সোমবার সন্ধ্যাা থেকে তাহিরপুর উপজেলার ৫নং বাদাঘাট ইউনিয়নের মল্লিকপুর গ্রামের আ. হকের ছেলে প্রেমিক তায়েফের বাড়ীতে গিয়ে বিয়ের দাবীতে অনশন শুরু করে বাদাঘাট সরকারী কলেজের দ্বাদশ শ্রেণীর এক ছাত্রী।
এতে বাঁধ সাধেন প্রেমিকের পরিবারের লোকজন। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ ঐ কলেজ ছাত্রীকে মল্লিকপুর গ্রামের আছদ্দর মল্লিকের হেফাজতে দিয়ে আসেন।
বিষয়টি নিয়ে বিভিন্ন অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশ হলে এনিয়ে আলোড়ন সৃষ্টি হয়। দুদিন হেফাজতে থাকার পরেও বিষয়টি সমাধান না হওয়ায় মঙ্গলবার রাতে কলেজ ছাত্রীর বাবা ননাই গ্রামের ফজলু মিয়া বাদী হয়ে প্রেমিক তায়েফ তার বাবা আ. হক ও চাচা যুবলীগ নেতা শাহ আলমকে অভিযুক্ত করে তাহিরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের প্রেক্ষিতে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা তাহিরপুর থানার বাদাঘাট পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মাহমুদুল হাসান মঙ্গলবার রাতে ঘটনাস্থলে পরিদর্শন করেন। এরপরই টনক নড়ে প্রেমিকের বাবা চাচার। বুধবার সকালে উভয় পরিবারের লোকজনের মধ্যে আলোচনা শুরু হয়। এক পর্যায়ে সব নাটকের অবসান ঘটিয়ে বিয়েতে সম্মত হয় প্রেমিক তায়েফের পরিবার। বুধবার সন্ধ্যার পর উভয় পক্ষের উপস্থিতিতে তায়েফের বাড়ীতে তিন লাখ টাকা দেনমোহর দার্য্য করে সামাজিকভাবেই বিয়ে সম্পন্ন হয় প্রেমিক যুগলের।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!