1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

তাহিরপুরে অবৈধভাবে পাথর উত্তোলন: স্টিল বডি নৌকাসহ আটক ৯

  • আপডেট টাইম :: বুধবার, ২৬ আগস্ট, ২০২০, ৬.১৪ পিএম
  • ৩১৫ বার পড়া হয়েছে

তাহিরপুর প্রতিনিধি :
তাহিরপুর উপজেলার সীমান্ত এলাকা উত্তর বড়দল ইউনিয়নের নয়াছড়ায় (চাঁনপুর) অবৈধভাবে পাথর উত্তোলন করার সময় তিনটি ষ্টিল বডির নৌকা ও পাথর উত্তোলনকারী ৯ শ্রমিক কে আটক করেছেন ইউনিয়ন ভুমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রঞ্জন কুমার দাশ। আটককৃত শ্রমিকরা হলেন, উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের হলহলিয়া গ্রামের আলী হোসেনের ছেলে মোক্তার মিয়া (৩৪), মৃত আবুল কালামের ছেলে আজগর আলী (৩০), আ. সালামের ছেলে রফিক মিয়া (৩০), নুর ইসলামের ছেলে নুর আলী (২৯), লায়েছ মিয়ার ছেলে জহির মিয়া (২৬), আ. অদুতের ছেলে আশরাফুল (১৯), তাহের মিয়ার ছেলে জিন্নাত আলী (২২) ও পাশর্^বর্তী হলহলিয়া চরগাও গ্রামের মৃত আবু তালেব মুন্সীর ছেলে সাকির আহমদ (২২), মৃত রহম আলীর ছেলে শাহ আলম (২৮)।
উপজেলা প্রশাসন, পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে একদল শ্রমিক উত্তর বড়দল ইউনিয়নের নয়াছড়ায় অবৈধভাবে মরা পাথর উত্তোলন করে নৌকায় ভর্তি করছে। বিষয়টি তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহের নজরে আসলে তার নির্দেশে ইউনিয়ন ভুমি অফিসের ভুমি সহকারী কর্মকর্তা রঞ্জন কুমার দাশের নেতৃত্বে ও তাহিরপুর থানার টেকেরপুলিশ ক্যাম্পের ইনচার্জ এএসআই মো. আবু মুছার সহযোগীতায় তাদের আটক করে নৌকাসহ থানায় নিয়ে যায় পুলিশ। মঙ্গলবার রাতে ভুমি সহকারী কর্মকর্তা রঞ্জন কুমার দাশ বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে বালু মহাল ও মাটি ব্যাবস্থাপনা আইনে মামলা দায়ের করেন।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মো. আতিকুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেছেন, আটককৃত আসামীদের বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!