1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

করোনায় আরও ৫৪ জনের মৃত্যু

  • আপডেট টাইম :: বুধবার, ২৬ আগস্ট, ২০২০, ৬.০৭ পিএম
  • ২৩৫ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
রোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৫৪ জন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ৮২ জনে। আজ বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৭০টি নমুনা পরীক্ষা করে ২ হাজার ৫১৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সব মিলে দেশে করোনা শনাক্ত রোগীর সংখ্যা ৩ লাখ ২ হাজার ১৪৭ জন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৪২৭ জন সুস্থ হয়েছেন। দেশে মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৯০ হাজার ১৮৩ জন।

উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। আর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যু হয়।
শনাক্ত রোগীর সংখ্যার বিচারে বাংলাদেশ এখন বিশ্বে ১৫তম অবস্থানে রয়েছে। বিশ্বে আক্রান্তের সংখ্যা ২ কোটি ৪০ লাখের বেশি। মৃতের সংখ্যা ছাড়িয়েছে আট লাখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!