1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

হাসপাতালে অভিযান বন্ধের চিঠি কেন বেআইনি নয়: হাইকোর্ট

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০, ৩.৩৭ পিএম
  • ২৪৬ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
হাসপাতালে অভিযান চালানো থেকে বিরত থাকতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো স্বাস্থ্য মন্ত্রণালয়ের চিঠি কেন ‘আইনগত কর্তৃত্ববহির্ভূত’ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি এসএম কুদ্দুস জামানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেন।
সুপ্রিম কোর্টের আইনজীবী রফিকুল ইসলামের পক্ষে ইয়াদিয়া জামানের করা রিট আবেদনে এ আদেশ দেন আদালত।
আদালতে রিট আবেদনকারীপক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইয়াদিয়া জামান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাসগুপ্ত।
মহামারীর মধ্যে গেল মাসে উত্তরায় রিজেন্ট হাসপাতালে র‌্যাবের অভিযানে করোনাভাইরাসের চিকিৎসা ও পরীক্ষার নামে প্রতারণার চিত্র বেরিয়ে আসে। এরপর গুলশানের সাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালেও অভিযান চালিয়ে অনিয়ম পায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।
এদিকে পুলিশি তদন্তে করোনাভাইরাস পরীক্ষা না করে ভুয়া প্রতিবেদন দেয়ার বিষয়টি ধরা পড়ায় আরেক স্বাস্থ্য সেবাদাতা প্রতিষ্ঠান জেকেজি হেলথকেয়ারের শীর্ষ কর্মকর্তাদের গ্রেফতার করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনীর এসব অভিযানের পর রিজেন্ট হাসপাতাল ও জেকেজিকে দেয়া করোনাভাইরাস চিকিৎসা ও পরীক্ষার অনুমোদন বাতিল করে স্বাস্থ্য অধিদফতর।
তবে এই অভিযানে স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানগুলোতে ‘এক ধরনের চাপা অসন্তোষ’ বিরাজ করছে জানিয়ে গত ৪ অগাস্ট স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে একটি চিঠি দেয়া হয়।
যে কোনো সরকারি বা বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে কোনো ধরনের অভিযান পরিচালনা থেকে বিরত থাকার পাশাপাশি জরুরি অভিযান পরিচালনার প্রয়োজন দেখা দিলে স্বাস্থ্যসেবা বিভাগ এবং প্রযোজ্য ক্ষেত্রে চিকিৎসা শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সঙ্গে সমন্বয় করতে বলা হয় ওই চিঠিতে।
পরে ওই চিঠি নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা ওঠে। ওই চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে ১৭ অগাস্ট সুপ্রিম কোর্টের আইনজীবী রফিকুল ইসলামের পক্ষে আইনজীবী ইয়াদিয়া জামান এ রিট আবেদন করেন।
গত রোববার রিট শুনানিতে আইনজীবী মনজিল মোরসেদ এ নিয়ে প্রশ্ন তুললে আদালত রিটকারী আইনজীবীকে সম্পূরক আবেদন করতে বলে। সে অনুযায়ী সম্পূরক আবেদনের শুনানির পর মঙ্গলবার রুল জারি করল উচ্চ আদালত।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!