1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

সুনামগঞ্জের সার্জেন্ট মোবারক উগান্ডায় শান্তি রক্ষা মিশনে মারা গেছেন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০, ৯.৩৭ এএম
  • ৭৬২ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
বাংলাদেশ বিমান বাহিনীর সার্জেন্ট মো: মোবারক হোসেন উগান্ডায় শান্তিরক্ষা মিশনে মারা গেছেন। সোমবার বাংলাদেশ সময় সকাল ১০টার দিকে তিনি উগান্ডার রাজধানী কাম্পালার ক্যাসে হাসপাতালে মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ৯ বছর বয়সী এক ছেলে রেখে গেছেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৩৫ বছর। মোবারক হোসেনের গ্রামের বাড়ি সুনামগন্জ জেলার শাল্লা উপজেলার ভাটি ইয়ারাবাদ গ্রামে। তার পিতার নাম মৃত আলমাছ উদ্দিন। তিনি ২০০০ সালে সুনামগন্জ সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে এসএসসি পাশ করেন। এরপর নেত্রকোনা সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করে ২০০৪ সালে বাংলাদেশ বিমান বাহিনীতে যোগ দেন।
মোবারক হোসেন ২০১৯ সালের অক্টোবরে ইউএন মিশনের জন্য নির্বাচিত হয়। ইউনাইটেড নেশন শান্তি রক্ষা মিশনে পূর্ব আফ্রিকার দেশ উগান্ডায় কর্তব্যরত অবস্থায় শারীরিক অসুস্থতার শিকার হোন। এরপরই তাকে মিশন থেকে বাংলাদেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়, তখন করোনা পরিস্থিতি কারনে ফ্লাইট বন্ধ থাকায় সেটা সম্ভব হয়নি। এরপরই তার শারীরিক অবস্থার মারাত্নক অবনতি হলে ইউএন মিশন তাকে উগান্ডার রাজধানী কামপালার ক্যাসে হাসপাতালে চিকিৎসা শুরু করে।
মোবারকের হোসেনের লাশ ইউএন এর ব্যবস্থাপনায় বাংলাদেশে পৌঁছাবে বলে জানা গেছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!