1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
যাদুকাটা নদীতীরের বড়গোপটিলায় ‘পা*গলিকে ধ*র্ষণ: অভিযুক্ত মাদক কারবারি সাইদুলকে গ্রেপ্তার সুনামগঞ্জে লতিফা কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্টানে ইতালী প্রবাসীর মানিব্যাগ চুরি: চোরকে ধরিয়ে দিতে পুলিশের আহ্বান সুনামগঞ্জে পূজা উদযাপন পরিষদের অভিষেক ও দায়িত্ব হস্তান্তর সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নানা আয়োজন সুনামগঞ্জে উদ্ধার হওয়া এই শিশু কন্যার অভিভাবকের সন্ধান চাইছে পুলিশ জু্বিলী উচ্চ বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা শ্যামারচরে ১৩শ পিস ইয়াবাসহ ইয়াবা ডিলার শিশ আহমেদ গ্রেফতার দিরাইয়ে নদী থেকে চারদিন পর নিখোঁজ গৃহকর্মীর লা/শ উদ্ধার ডাবর পয়েন্টে দুর্ঘটনায় ‘সুনামগঞ্জ-ল, ১১-১৬৪২’ নম্বরধারী বাইকের অজ্ঞাত যুবক নিহত: স্বজনদের সন্ধান দিতে অনুরোধ সুনামগঞ্জে ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

সিলেট-দুবাই সরাসরি ফ্লাইট চালু

  • আপডেট টাইম :: বুধবার, ১৫ মার্চ, ২০১৭, ৭.৩৫ পিএম
  • ৬১৪ বার পড়া হয়েছে

সিলেট প্রতিনিধি::
সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চালু হলো সরাসরি আস্তর্জাতিক ফ্লাইট। বুধবার বেলা ৩টায় দুবাই থেকে ১৪০ জন যাত্রী নিয়ে সিলেট ওসমানী বিমানবন্দরে অবতরণ করে ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইট। দেশে এবারই প্রথম দেশী-বিদেশী কোম্পানীর কোড শেয়ার ব্যবস্থার মাধ্যমে আন্তর্জাতিক ফ্লাইট চালু হলো।

রিজেন্ট এয়ারওয়েজের সাথে কোড শেয়ার ব্যবস্থায় দুবাই-সিলেট-দুবাই সরাসরি এই ফ্লাইট চালুু করে ফ্লাই দুবাই।

সংশ্লিস্টরা জানান, বর্তমান বিশ্বে এভিয়েশন শিল্পে এ ধরনের কোড শেয়ার ব্যবস্থা বেশ কার্যকর হলেও বাংলাদেশে এই প্রথম দেশি-বিদেশি দুটি বিমানসংস্থা এই ব্যবস্থা রুট পরিচালনায় সম্পৃক্ত হয়েছে। এর ফলে পরিচালন পারমিট ও কোড, বিমানবন্দর স্পট এবং গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্বে থাকবে রিজেন্ট এয়ারওয়েজ। ফ্লাইট পরিচালনা, টিকেটিং, সেলস-মার্কেটিংয়সহ পুরো দায়িত্ব ফ্লাই দুবাইয়ের। সপ্তাহে প্রতিদিন দুবাই-সিলেট-দুবাই রুটে চলবে ফ্লাই দুবাইয়ের ১৭৫ আসনের বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ।

এরআগে গত ২০১৫ সালের ১ মে ওসমানী বিমানবন্দর থেকে সরাসরি দুবাই-সিলেট-দুবাই ফ্লাইট চালু করেছিলো ফ্লাই দুবাই। তবে গ্রাউন্ড হ্যাডেলিং অনুমতি না থাকা ও বাংলাদেশ বিমানের আপত্তির কারণে একদিন পরই তা বন্ধ হয়ে যায়।

তবে এবার রিজেন্ট এয়ারওয়েজের সাথে কোড শেয়ার ব্যবস্থায় সরাসরি ফ্লাইট চালুু করল ফ্লাই দুবাই। যদিও রিজেন্টের সাথে কোড শেয়ারে আপত্তি জানিয়েছে বাংলাদেশ বিমানের কর্মকর্তারা। বুধবার ফ্লাই দুবাই’র ফ্লাইটরে উদ্বোধনী অনুষ্ঠানে বিমানমন্ত্রী রাশেদ খান মেননসহ অন্য অতিথিরাও জানিয়েছেন, ‘অনেক বাধার পর’ এই ফ্লাইট চালু করা হয়েছে।

বুধবার বিকেলে ওসমানী বিমানবন্দরে ফ্লাই দুবাই’র ফ্লাইটি অবতরণ করলে যাত্রী ও বিমান ক্রুদের ফুল দিয়ে স্বাগত জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।
এরপর বিমানবন্দর লাউঞ্জেই আয়োজন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানের। এতে প্রধান অতিথির বক্তব্যে রাশেদ খান মেনন বলেন, আজ সিলেটবাসীর জন্য অত্যন্ত আনন্দের দিন। দীর্ঘদিন থেকেই তারা সিলেট থেকে সরাসরি আন্তর্জাতিক ফ্লাইটের দাবি জানিয়ে আসছেন। ২০১৫ সালে একবার আন্তর্জাতিক ফ্লাইট চালু হলেও কিছু বাধার কারণে তা বন্ধ হয়ে যায়।

মন্ত্রী বলেন, ফ্লাই দুবাই’র সাথে রিজেন্টের কোড শেয়ারের বিষয়টি খুব সহজ ছিলো না। এটি করতে অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে। আশা করছি এখন আর সমস্যা হবে না।
তিনি বলেন, ওসমানী বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণে ৪৫২ কোটি টাকার প্রকল্প একেনেকে অনুমোদন হয়েছে। শীঘ্রই এই প্রকল্পের কাজ শেষ হবে। রানওয়ে সম্প্রসারিত হলে আরো আন্তর্জাতিক ফ্লাইট সিলেট থেকে চালু হবে। আরো কয়েকটি বিদেশী উড়োজাহাড় সিলেট থেকে ফ্লাইট চালুর আগ্রহ প্রকাশ করেছে। আশা করি, আগামী ২/৩ বছরের মধ্যে এটি পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. একে আব্দুল মোমেন বলেন, অনেক লড়াই করে এই ফ্লাইট চালু করা হয়েছে। এটি চালু রাখতে হবে। তিনি বলেন, আমি স্বপ্ন দেখি, এই বিমানবন্দর একদিন পৃথিবীর পূর্বাঞ্চলের একটি হাব হবে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এহসানুল গণি চৌধুরী বলেন, রানওয়ে সম্প্রসারণ কাজ শেষ হওয়ার পর টার্মিনাল নির্মানসহ ওসমানী বিমানবন্দরকে সত্যিকারের একটি আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে উন্নীত করতে একটি মাস্টারপ্ল্যান নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন রিজেন্ট এয়ারওয়েজের চেয়ারম্যান ইয়াসিন আলী এবং ফ্লাই দুবাই-এর কমার্শিয়াল ভাইস প্রেসিডেন্ট সুধীর শ্রী হরন, রিজেন্ট এয়ারওয়েজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) লে. জেনারেল (অ:) এম. ফজলে আকবর প্রমুখ।

রিজেন্ট এয়ারওয়েজের উপ-ব্যবস্থাপনা পরিচালক সালমান হাবিব, ফ্লাই দুবাই-এর বাংলাদেশস্থ জিএসএ (জেনারেল সেলস এজেন্ট) স্কাই এভিয়েশন সার্ভিসের চেয়ারম্যান সাইফুল ইসলাম ও ব্যবস্থাপনা পরিচালক ইসমাইল রেজা চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
রিজেন্টেকে কোড শেয়ার প্রদানে বিমানের আপত্তি প্রসঙ্গে রিজেন্ট এয়ারওয়েজের চেয়ারম্যান ইয়াসিন আলী বলেন, পৃথিবীর কোনো দেশেই সরকারী কোম্পানী গ্রাউন্ড হ্যাডিলিং করে না। আন্তর্জাতিক ফ্লাইটে গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ে আমাদের সুনাম রয়েছে। একারণেই ফ্লাই দুবাই আমাদের সাথে চুক্তি করেছে।

আনুষ্ঠানিকতা শেষে সাড়ে ৫ টায় ১৬৯ জন যাত্রী নিয়ে ওসমানী থেকে দুবাই’র উদ্দেশ্যে রওয়ানা করে ফ্লাই দুবাই।

২০১১ সাল থেকে ফ্লাই দুবাই বাংলাদেশ থেকে ফ্লাইট পরিচালনা শুরু করে। বর্তমানে দুবাই-ঢাকা দুবাই রুটে প্রতিদিন ২টি এবং দুবাই-চট্টগ্রাম-দুবাই রুটে ১টি করে ফ্লাইট চলাচল করছে। বাংলাদেশের তৃতীয় গন্তব্য দুবাই-সিলেট-দুবাই রুটে প্রতিদিন ১ টি ফ্লাইট চলাচল করবে।

উল্লেখ্য, ১৯৯৮ সালের ২০ ডিসেম্বর ওসমানী বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করা হয়।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!