1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

দক্ষিণ সুনামগঞ্জে সংঘর্ষে গুলিবিদ্ধ ১০জনসহ আহত অর্ধশত

  • আপডেট টাইম :: বুধবার, ১৫ মার্চ, ২০১৭, ৭.২৫ পিএম
  • ৫৩৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম বিরগাও ইউনিয়নের উফতির পাড় গ্রামে আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে দু’ক্ষের সংঘর্ষে ১০ জন গুলিবিদ্ধসহ অন্তত অর্ধশত আহত হয়েছে। বুধবার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতাল ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উফতির গ্রামের হযরত আলী ও খেলন মিয়ার মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছে। এর জের ধরে উভয় পক্ষের মধ্যে মামলা পাল্টা মামলা চলছে। বিভিন্ন সময়ে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। এসবের এর জের ধরে বুধবার দুপুর সাড়ে ১২ টায় হযরত আলী ও খেলন মিয়ার লোকজন কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে দেশীয় ও আগ্নেয়াস্ত্রের পাশাপাশি বন্দুকও ব্যবহার করা হয়েছে বলে প্রত্যক্ষদর্শী জানান। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত অর্ধশত আহত হন। এর মধ্যে গুলিবিদ্ধ আহত ১০জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় উত্তেজনা বিরাজ করায় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি আল আমিন বলেন, আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন মামলা-হামলার ঘটনা ঘটেছে। এর জের ধরেই উভয় পক্ষ বুধআর দুপুরে সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!