1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

ছাতক পৌরসভার সাবেক চেয়ারম্যান মজনু জেল হাজতে

  • আপডেট টাইম :: সোমবার, ১৭ আগস্ট, ২০২০, ৯.৫৪ পিএম
  • ২৯৬ বার পড়া হয়েছে

ছাতক প্রতিনিধিঃ
ছাতকে একটি সংর্ঘষের ঘটনায় দায়ের করা মামলায় হাজিরা দিতে গেলে ছাতক পৌরসভার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনুকে জেল হাজতে প্রেরন করেন আদালত। সোমবার সুনামগঞ্জের চীপ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মজনুসহ মামলার ৩ জন আসামি হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। আদালত জামিন না মঞ্জুর করে আব্দুল ওয়াহিদ মজনুকে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন এবং অপর ২ জনের জামিন মঞ্জুর করেন। আব্দুল ওয়াহিদ মজনু শহরের তাতিকোনা এলাকার মৃত আব্দুর রাজ্জাকের পুত্র ও ছাতক পৌরসভার প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান। জানা যায়, পূর্ব বিরোধের জের ধরে গত ১০ জুন তাতিকোনা এলাকায় আব্দুল ওয়াহিদ মজনু ও আঞ্জব আলী পক্ষদ্বয়ের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ছাতক থানায় পাল্টাপাল্টি মামলাও দায়ের করা হয়। প্রতিপক্ষ আঞ্জব আলীর দায়ের করা মামলায় (নং-২৬/১৬৫) এজাহার ভুক্ত ২ নং আসামি আব্দুল ওয়াহিদ মজনু।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!