1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

২৫ আগস্টের পর শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত

  • আপডেট টাইম :: সোমবার, ১৭ আগস্ট, ২০২০, ৪.২৩ পিএম
  • ২৬৪ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
করোনাভাইরাসের কারণে বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠান কবে খুলবে, সেই সিদ্ধান্ত ২৫ আগস্টের পর জানানো হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন।
আজ সোমবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাহবুব হোসেন এ কথা জানান। তিনি বলেন, এসব বিষয়ে যখনই সিদ্ধান্ত হবে তা সবাইকে জানিয়ে দেওয়া হবে।
উচ্চ মাধ্যমিক (এইচএসসি) এবং জেএসসি-জেডিসি পরীক্ষার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান এই সচিব।
এইচএসসি পরীক্ষা নিয়ে মাহবুব হোসেন বলেন, ‘এটা গোপন কোনো সিদ্ধান্ত নয়। আমরা প্রকাশ্যে একটি ঘোষণা করব। অ্যাপ্রোপ্রিয়েট অথরিটির অ্যাপ্রোভাল এবং অ্যাপ্রোপ্রিয়েট অথরিটির দ্বারাই ঘোষণা করব।’
তিনি আরও বলেন, ‘আমি অনুরোধ করব, সরকারের তরফ থেকে সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের তরফ থেকে কোনো সিদ্ধান্ত বা ঘোষণা না পাওয়া পর্যন্ত এ ধরনের কোনো গুজব বা কোনো মন্তব্য করা থেকে বিরত থাকতে।’
সচিব বলেন, ‘শিক্ষামন্ত্রী সুস্পষ্টভাবে বলেছেন, আমরা যখনই পরীক্ষা নেব, দুই সপ্তাহের নোটিশ দিয়ে সবাইকে জানাব।’
আগামী ৩১ আগস্ট পর্যন্ত বন্ধের ঘোষণা রয়েছে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। তবে এরপর কবে খোলা হবে বা পরীক্ষা নেওয়া হবে সেসব বিষয়ে বিভ্রান্তি রয়েছে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!