1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

জামালগঞ্জে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন

  • আপডেট টাইম :: রবিবার, ১৬ আগস্ট, ২০২০, ৬.৫১ পিএম
  • ৩২০ বার পড়া হয়েছে

জামালগঞ্জ প্রতিনিধি::
শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় বিদ্যুৎ সংযোগ শুভ উদ্ভোধন করেন, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। রবিবার দুপুরে জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নের ইসলামপুর গ্রামে বিদ্যুৎ সংযোগ শুভ উদ্ভোধন কালে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেন, প্রতিটি পরিবারে বিদ্যুৎতের আলোয় আলোকিত হবে। হাওরে ব্যাপক উন্নয়ন হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে। দেশ এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে ইনশাল্লাহু। ইসলামপুর, মশালঘাট, প্রকাশনগর, বেহেলী আলীপুর, উলুকান্দি, যতীন্দ্রপুর সহ ৬টি গ্রামের ১ হাজার ২৫টি পরিবারের মাঝে ৫ কোটি ৪২ লক্ষ ৭০ হাজার টাকা ব্যয়ে বিদ্যুৎ সংযোগ উদ্ভোধন উপলক্ষ্যে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বেহেলী ইউনিয়নের চেয়ারম্যান অসিম চন্দ্র তালুকদার। জামালগঞ্জ উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ন আহবায়ক ইকবাল আল আজাদ এর সঞ্চালনায়। প্রধান অতিথি সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। বিশেষ অতিথি জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মাদ আলী, যুগ্ন সাধারণ সম্পাদক কাজী আশরাফুজ্জামান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিতেন্দ্র তালুকদার পিন্টু, জামালগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মিছবাহ উদ্দিন, সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী পরিচালক ও রক্ষাণা বেক্ষণ অফিসার আব্দুল বাসিদ, আওয়ামীলীগ নেতা আসাদ আল আজাদ, মো. ওয়ালী উল্লাহ সরকার, রিয়াজ উদ্দিন, মলি হোসেন, জেলা মৎস্যজীবী লীগ যুগ্ন সাধারণ সম্পাদক মো. রইছ উদ্দিন, বেহেলী ইউপি যুবলীগের সভাপতি মো. তোফায়েল আহমেদ মাসুম। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সংসদ সদস্যের একান্ত সচিব মো. বাবুল আখতার, ধর্মপাশা উপজেলা যুবলীগের সাবেক যুগ্ন আহবায়ক শাহ আব্দুল বারেক ছোটন, ধর্মপাশা উপজেলা শ্রমিকলীগের সহ সভাপতি মো. নুরুজ্জামান প্রমূখ। এমপি রতন বলেন, শোকের মাস বঙ্গবন্ধুর ৪৫ তম শাহাদাৎ বাষিকী উদযাপন উপলক্ষ্যে ৬ টি গ্রামে বিদ্যুৎ সংযোগ উদ্ভোধন করা হয়েছে। তিনি আরও বলেন, গ্রাম প্রতিরক্ষা দেওয়া, ঈদগা, খেলার মাঠ, কবরস্থান অচিরেই উদ্ভোধন করা হবে। তাহিরপুর উপজেলা একটি সিমেন্ট কম্পানী স্থাপন করা হবে। সুনামগঞ্জ টু নেত্রকোণা উড়াল সেতুর নির্মাণ করা হবে। যার নাম করণ শেখ হাসিনার উড়াল সেতু সুনামগঞ্জ নামে ফাইল জমা হয়েছে। কাজ শুরু হবে ইনশাল্লাহু।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!