1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
তাহিরপুরে জন্মাষ্টমী অনুষ্টানে এমপি কামরুলের অসাম্প্রদায়িক বার্তা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত সুনামগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, আরও কয়েকজনকে ধরতে অভিযান মধ্যনগরে জেলা প্রশাসকের মতবিনিময় ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শান্তিগঞ্জ থেকে হ্যান্ডকাফসহ পালানো আসামি পানসি রেস্টুরেন্ট থেকে আটক ৩৩ কেভি লাইনে মারাত্মক ত্রুটি: বিদ্যুৎহীন সুনামগঞ্জ, কখন আসবে নিশ্চিত নয় সুনামগঞ্জের নতুনপাড়াস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হারানো মোবাইল উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর করলেন দিরাই থানার ওসি সুনামগঞ্জে জেলা প্রশাসনের গণশুনানিতে নানা সমস্যা তুলে ধরলেন ভুক্তভোগীরা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি মিলন

পিআইসির বদলে ঠিকাদারদের দিয়ে হাওরের বাধের কাজ করাতে আগ্রহী পাউবো

  • আপডেট টাইম :: সোমবার, ১৩ মার্চ, ২০১৭, ৫.৪৪ পিএম
  • ৫৬৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের হাওরের ফসলরক্ষা বাঁধে পিআইসি (প্রকল্প বাস্তবায়ন কমিটি, স্থানীয় জনপ্রতিনিধি ও কৃষকদের অংশগ্রহণে গঠিত) এর বদলে ঠিকাদারদের দিয়ে বাঁধ নির্মাণের কাজ করাতে আগ্রহী পানি উন্নয়ন বোর্ড। একই সঙ্গে ঠিকাদারদের তুলনায় ঝূকিপূর্ণ কাজে পিআইসিকে নিয়োজিত করা হয়। পিআইসিকে প্রয়োজনীয় তহবিল না দেওয়া, চড়া সুদে ঋণ নিয়ে বাধের কাজ করানোসহ নানা কারণে বাধের কাজে বিলম্ব হয়। এতে অনেক সময় হাওরের ফসল ঝূকিতে থাকে।
সোমবার দুপুরে সুনামগঞ্জ শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে হাওর এডভোকেসি প্লাটফরম (হ্যাপ) আয়োজিত হারের বাধ পরিদর্শন পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা জানান সংগঠনের নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলন সংগঠনের নেতারা জানান, এক সময় সুনামগঞ্জের হাওরের ফসলরক্ষা বাধ নির্মাণে ৬-৭ কোটি টাকা বরাদ্দ পাওয়া যেতোনা। এখন ৬০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হচ্ছে। প্রতি বছর এত অল্প সময়ে এত বিপুল অর্থ বরাদ্দের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। গত ১১-১৩ মার্চ সুনামগঞ্জের হাওরাঞ্চলের বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে মতবিনিময়, ৫টি হাওরের ফসলরক্ষা বাধ পরিদর্শন এবং প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করে বাধের কাজে নানা অসঙ্গতির বিষয় উল্লেখ করেন নেতৃবৃন্দ।
সাংবাদিক সম্মেলনে সংগঠনের নেতারা আরো বলেন, এখন পানি উন্নয়ন বোর্ড পিআইসির বদলে ঠিকাদারদের দিয়ে বড় বড় কাজ করাতে আগ্রহী। অন্যদিকে পিআইসিকে অল্প বরাদ্দ দিয়ে ঝূকিপূর্ণ কাজে নিয়োজিত করা হয়। যথা সময়ে টাকা না দেওয়ায় পিআইসির লোকজন চড়া সুদে ঋণ এনে বাধের কাজ করেন। যার ফলে তারাও নানা অনিয়মে জড়িয়ে পড়েন। জনগণের এই বিপুল অর্থ অপচয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান নেতৃবৃন্দ।
সাংবাদিক সম্মেলনে হ্যাপের পক্ষ থেকে বক্তব্য রাখেন সংগঠনের নেতা শরিফুজ্জামান শরিফ, মিহির বিশ্বাস, তাপস চক্রবর্তী, নির্মল ভট্টাচার্য্য প্রমুখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!