1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

মক্কা-মদিনার ‍দুই মসজিদ পরিচালনায় নিয়োগ পেলেন ১০ নারী

  • আপডেট টাইম :: রবিবার, ১৬ আগস্ট, ২০২০, ৩.৪৫ পিএম
  • ২২৬ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
সৌদি আরবের পবিত্র দুই মসজিদের পরিচালনা পরিষদের উর্ধ্বতন পর্যায়ে ১০ জন নারীকে নিয়োগ দিয়েছে পবিত্র মসজিদের জেনারেল প্রেসিডেন্সি বিভাগ।

আজ রবিবার (১৬ আগস্ট) সৌদি আরবের সংবাদমাধ্যম আরব নিউজ এ তথ্য নিশ্চিত করে।

মসজিদ হারম ও মসজিদ নববির জেনারেল প্রেসিডেন্সির পক্ষ থেকে বলা হয়, দেশের অর্থনীতি ও উন্নয়নের বিশেষ ভূমিকা পালনের জন্য নারীর ক্ষমতায়ন একটি গুরুত্বপূর্ণ বিষয়।

সৌদি আরবের বার্তা সংস্থা এসপিতে বলা হয়, দুই মসজিদ পরিচালনায় যোগ্য নেতৃত্ব নিয়োগের মাধ্যমে সৃজনশীল কার্যক্রম ও উন্নতি-অগ্রগতি নিশ্চিত হবে।

মসজিদের জেনারেল প্রেসিডেন্সি বিভাগের প্রশাসনিক সহকারি সচিব কামেলিয়া আল দাদি বলেন, ‘দুই মসজিদের পরিচালনা, পরিসেবা, প্রাশসন, প্রকৌশল, তদারক সেবাসহ অন্যান্য দায়িত্বও পালন করবেন তাঁরা। কাবার গিলাফ প্রস্তুতকারক প্রতিষ্ঠান, দুই মসজিদ ভবনের গ্যালারি, লাইব্রেরিতেও দায়িত্ব পালন করবেন। তাছাড়া যুবসমাজের নেতৃত্ব প্রতিষ্ঠায় হাজিদের সেবার তরুণ বয়সীদের নিয়োগ নিশ্চিত করা হবে।’

পবিত্র কাবার গিলাফ প্রস্তুতকারক প্রতিষ্ঠান কিং আব্দুল আজিজ কমপ্লেক্সের উপ-পরিচালক আব্দুল হামিদ আল মালিকি বলেন, ‘গ্র্যান্ড মসজিদে আসা মানুষদের মধ্যে প্রায় অর্ধেকই নারী। তাই পরিচালনা পরিষদে নারীদের উপস্থিতি আগের চেয়েও উন্নত সেবা নিশ্চিত করবে।

তিনি আরো বলেন, ‘তরুণ বয়সে নেতৃত্বের ভূমিকা পালন করতে নারী-পুরুষ উভয়ের প্রতি বিশেষ গুরুত্বারোপ দিচ্ছে দুই মসজিদের পরিচালনা পরিষদ। তাছাড়া পরিচালনা বিভাগে নারীর ভূমিকাকে উৎসাহ প্রদান ও দেশের উন্নয়নে তাঁদের নেতৃত্বকে সহায়তা সৌদি আরবের ‘ভিশন-২০৩০’ –এর বাস্তবায়নে সহায়ক ভূমিকা পালন করবে।’


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!