1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

জগন্নাথপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলি ডুকে পড়ল দোকানে

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০, ৭.৫৮ পিএম
  • ২৮৯ বার পড়া হয়েছে

জগন্নাথপুর প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরশহরে বেপরোয়া একটি ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে সরে গিয়ে পোশাক তৈরির একটি দোকান ঢুকে পড়ে দুর্ঘটনার জন্ম দিয়েছে। এতে দুইজন আহত হয়েছেন।

আজ মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে শহরের জগন্নাথপুর থানা রোডের পাঠাগার মার্কেট এলাকায় এ ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বেলা ৩টার দিকে জগন্নাথপুর থানা রোড দিয়ে বেপরোয়া গতির অনুমোদনহীন একটি ট্রলি যাওয়ার পথে হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে শহরের পাঠাগার মার্কেটে গুডলাক শপ নামের একটি পোশাক প্রস্তুতকারী দোকানের সামনের গ্লাস ভেঙে দোকানের ভেতরে প্রবেশ করে। এ সময় দোকানের ভেতরে থাকা দুই ব্যক্তি আহত হন। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

গুডলাক শপ নামের ওই দোকানের মালিক শিপন আহমদ। ট্রলি নিয়ন্ত্রন হারিয়ে ঢুকে পড়ায় এর আঘাতে তিনি ও তার ভাই সাইদুল মিয়া আহত হন। ট্রলির আঘাতে দোকানের থাই গ্লাস ও সামনের অংশে থাকা পানের দোকান ভেঙে চুরমার হয়ে যায়।

জগন্নাথপুর বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক জাহির উদ্দিন বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে এসে আহতদের চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করি।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!