1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

বিদ্যুৎ পেয়ে উচ্ছ্বসিত তাহিরপুরের পৈন্ডুপ গ্রামবাসী

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০, ৭.৪৮ পিএম
  • ৬৪০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
দুর্গম হাওর জনপদ তাহিরপুর উপজেলার পৈণ্ডুপ গ্রামবাসী বহুল কাঙ্খিত বিদ্যুতের দেখা পেয়েছে। মঙ্গলবার বিকেলে টেলি কনফারেন্সের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন। হাওরঘেঁষা প্রত্যন্ত এই গ্রামবাসী পল্লী বিদ্যুৎ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
বিদ্যুৎ সংযোগ উদ্বোধন অনুষ্ঠানে পৈ-ুপ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি গ্যেরাঙ্গ মোহন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ সরকার, বিশিষ্ট ব্যবসায়ী দীপক তালুকদারসহ স্থানীয় ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিশিষ্ট ব্যবসায়ী দীপক তালুকদার বলেন, আমরা হাওরবেষ্টিত প্রত্যন্ত এলাকার মানুষ। আমরা বিদ্যুৎ পাব কল্পনাও করিনি। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ এই প্রকল্পের মাধ্যমে আজ বিদ্যুৎ পেয়ে উচ্ছ্বসিত আমরা। আমরা নেত্রী শেখ হাসিনা ও আমাদের এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন মহোদয়কে ধন্যবাদ জানাই। আমাদের গ্রাম দলমত নির্বিশেষে মাননীয় প্রধানমন্ত্রীর এই উপহারে খুশি।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!