1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

এবার নাও হতে পারে পঞ্চম–অষ্টম শ্রেণির সমাপনী পরীক্ষা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০, ৩.৫৬ পিএম
  • ২৫৯ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
চলতি বছরের পঞ্চম শ্রেণির প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী এবং অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা বাতিলের চিন্তাভাবনা করছে সরকারের নীতিনির্ধারক মহল। করোনাভাইরাসের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

ইতোমধ্যে বিষয়টি নিয়ে নীতিনির্ধারক মহলে আলোচনাও শুরু হয়েছে। বিকল্প হিসেবে কেবল স্কুলপর্যায়ে এ পরীক্ষা নেওয়ার চিন্তা-ভাবনাও হচ্ছে।

এ বছরের প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা না নেওয়ার জন্য সরকারের কাছে শিগগির সারসংক্ষেপ হিসেবে প্রস্তাব পাঠাবেন বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষাসচিব আকরাম আল হোসেন। তাদের এ প্রস্তাব তৈরি হয়েছে, আগামী রোববার বা সোমবার সেটি পাঠানো হবে।

সচিব আরও জানান, এখনো পরীক্ষা বাতিলের কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে তারা বাংলাদেশ পরীক্ষা উন্নয়ন ইউনিটের কাছ থেকে প্রস্তাব পেয়েছেন। নিজেদের মধ্যে আলোচনা করে একটি সারসংক্ষেপ তৈরি করে তারা সরকারের কাছে সেটি পাঠাবেন। সম্প্রতি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউসের সঙ্গে এ ব্যাপারে তাদের একটি আলোচনাও হয়েছে। তারা পরিকল্পনাগুলো জানিয়েছেন। এ ছাড়া জেএসসি-জেএসডি পরীক্ষা নিয়েও আলোচনা হয় বৈঠকে। জেএসসি ও জেডিসি পরীক্ষার বিষয়ে প্রস্তাব দেবে শিক্ষা মন্ত্রণালয়।

গত ঈদের আগে বাংলাদেশ পরীক্ষা উন্নয়ন ইউনিট অষ্টম শ্রেণি শেষে অনুষ্ঠিত জেএসসি ও জেডিসি পরীক্ষা নিয়ে ছয়টি বিকল্প প্রস্তাব দিয়েছে। প্রস্তাবে শিক্ষাক্রম ও পাঠ্যসূচি সংকোচন এবং বিষয় কমিয়ে আগামী ডিসেম্বরে পরীক্ষা নেওয়ার কথা বলা হয়েছে। আর করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে পরীক্ষা ছাড়াই নবম শ্রেণিতে উঠবে শিক্ষার্থীরা। এসব প্রস্তাব নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে আলোচনা চলছে।

দেশে করোনাভাইরাস পরিস্থিতির কারণে সাধারণ ছুটি বাড়িয়ে আগামী ৩১ আগস্ট পর্যন্ত করা হয়েছে। ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে এ বছর এইচএসসি পরীক্ষাও নেওয়া যায়নি।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!