1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

বছরের যেকোনো সময় প্রাথমিকে ভর্তির নির্দেশ

  • আপডেট টাইম :: সোমবার, ১০ আগস্ট, ২০২০, ১১.২৭ এএম
  • ২৫৬ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
শিক্ষার্থীদের স্কুল থেকে ঝরে পড়ার হাত থেকে রক্ষা করতে বছরের যেকোনো সময় সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে ভর্তির নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এক্ষেত্রে বাসস্থান সংশ্লিষ্ট ক্লাস্টারের আওতাধীন বিদ্যালয়সমূহে ভর্তি করতে বলা হয়েছে।
রোববার (৯ আগস্ট) মন্ত্রণালয় থেকে এক পরিপত্র জারি করে এই নির্দেশ দেয়া হয়।
নির্দেশনায় বলা হয়, করোনাভাইরাসের (COVID-19) কারণে উদ্ভূত পরিস্থিতিতে সারাদেশের বিদ্যালয়সমূহ বন্ধ রয়েছে। এ পরিস্থিতিতে বিভিন্ন কারণে ছাত্র-ছাত্রীরা বর্তমানে শহর ছেড়ে গ্রামে অবস্থান করছেন। গণমাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বেশ কিছু বেসরকারি কিন্ডারগার্টেন স্কুল বন্ধ হয়ে যেতে পারে। ফলে ছাত্র-ছাত্ররা বিদ্যালয়বিহীন হয়ে পড়তে পারে।
উপরোক্ত পরিস্থিতি বিবেচনায় শিক্ষার্থীরা যাতে বিদ্যালয়বিহীন হয়ে ঝরে না পড়ে সেজন্য ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের বছরের যেকোনো সময় তাদের বাসস্থান সংশ্লিষ্ট ক্লাস্টারের আওতাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে নিম্ন বর্ণিত তথ্যাদি যাচাই করে ভর্তির কার্যক্রম গ্রহণের জন্য অনুরোধ করা হলো।
পরিপত্রে আরও উল্লেখ করা হয়, যে শিক্ষার্থী ভর্তি হবে সে যে বিদ্যালয়ে অধ্যয়নরত ছিল তার আইডি কার্ড/বেতন বই/ স্লিপ/ক্লাস ডায়েরি/বই পুস্তক/ খাতাপত্র সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক তা যাচাই করবেন। এক্ষেত্রে কোনো ছাড়পত্র (টিসি) প্রয়ােজন হবে না।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!