1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

ধর্ষণ মামলায় মান্নারগাও ইউপি চেয়ারম্যান জেল হাজতে

  • আপডেট টাইম :: রবিবার, ৯ আগস্ট, ২০২০, ৬.৩১ পিএম
  • ২৭৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
ধর্ষণ মামলায় সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান যুক্তরাজ্যপ্রবাসী আবু হেনা আজিজকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দুপুরে সুনামগঞ্জ পৌর শহরের মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে পুলিশ তাকে আদালতে প্রেরণ করলে আদালত জেল হাজতে পাঠিয়ে দেয়।
পুলিশ জানায়, যুক্তরাজ্য প্রবাসী মান্নারগাও ইউপি চেয়ারম্যান আবু হেনা আজিজ টানা দুইবারের ইউপি চেয়ারম্যান। তিনি যুক্তরাজ্যে স্থায়ী বসবাস করেন। সেখানে তার স্ত্রী সন্তান রয়েছে। তিনি স্ত্রী-সন্তান সেখানে রেখে বেশিরভাগ সময়ই দেশে বসবাস করেন। সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের এক স্বামী পরিত্যাক্তা নারীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ওই নারীর ১০ বছরের একটি মেয়েও রয়েছে। সম্প্রতি সালিশের মাধ্যমে ১১ লাখ টাকার বিনিময়ে এটি নিষ্পত্তিও হয়েছে বলে জানা গেছে। ৯ আগস্ট দুপুরে ওই নারী থানায় ধর্ষণ মামলা দায়ের করলে পুলিশ চেয়ারম্যান আবু হেনা আজিজকে গ্রেপ্তার করে।
তবে গ্রেপ্তারের সময় ইউপি চেয়ারম্যান আবু হেনা আজিজ বলেন, এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। একটি মহল আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে এই ঘটনা ঘটিয়েছে।
সুনামগঞ্জ সদর থানার ওসি মো. সহিদুর রহমান বলেন, ধর্ষণ মামলার অভিযোগে চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!