1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জু্বিলী উচ্চ বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা শ্যামারচরে ১৩শ পিস ইয়াবাসহ ইয়াবা ডিলার শিশ আহমেদ গ্রেফতার দিরাইয়ে নদী থেকে চারদিন পর নিখোঁজ গৃহকর্মীর লা/শ উদ্ধার ডাবর পয়েন্টে দুর্ঘটনায় ‘সুনামগঞ্জ-ল, ১১-১৬৪২’ নম্বরধারী বাইকের অজ্ঞাত যুবক নিহত: স্বজনদের সন্ধান দিতে অনুরোধ সুনামগঞ্জে ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক জলিলপুরে সম্ভাব্য মেয়র প্রার্থী গনিউল সালাদীনের গণসংযোগ দিরাইয়ে গোচারণ ভূমি দখলের চেষ্টা প্রভাবশালীর: বাধা দেওয়ায় হিন্দু পরিবারের উপর হামলা সুনামগঞ্জে-সাচনা সড়কের গাছ কাটার সিদ্ধান্ত দিয়েছিলেন সাবেক ডিসি ইলিয়াস মিয়া: তদন্ত কমিটি গঠন টাঙ্গুয়ার হাওরে ঘুরতে আসা হাউসবোট থেকে পড়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার সুনামগঞ্জে শ্যামলী, বেঙ্গল, সেন্টমার্টিন ও ইউরো কোচসহ ৪ অবৈধ স্লিপার কোচকে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা

সুনামগঞ্জ জেলা ছাত্র লীগের কমিটি বিলুপ্ত

  • আপডেট টাইম :: শনিবার, ১১ মার্চ, ২০১৭, ৩.৫৭ পিএম
  • ৫৭৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
বারবার তারিখ দিয়ে সম্মেলন করতে ব্যর্থ হওয়ায় সুনামগঞ্জ জেলা ছাত্র লীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে। শনিবার কেন্দ্রীয় ছাত্র লীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদ এস. এম. জাকির হোসাইন স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়েছে। পাশাপাশি আগামী ১৫ মার্চের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক হতে আগ্রহী ছাত্র নেতাদেরকে কেন্দ্রের দায়িত্বশীল নেতাদের বরাবরে বায়োডাটা পাঠানোর আহ্বান জানানো হয়েছে। এদিকে সম্মেলন করতে ব্যর্থ হওয়ায় সম্মেলনের নির্ধারিত দিনেই বিক্ষুব্দ কেন্দ্রীয় নেতৃবৃন্দ জেলা কমিটি স্থগিত করায় উচ্ছ্বসিত তৃণমূল নেতৃবৃন্দ।
কেন্দ্রীয় ছাত্র লীগের সাধারণ সম্পাদক এস. এম. জাকির হোসাইন বলেন, সুনামগঞ্জ ছাত্র লীগের কমিটি আজ থেকে বিলুপ্ত। আগামী ১৫ দিনের মধ্যে কমিটিতে নেতৃত্ব পেতে আগ্রহীদের বায়োডাটা পাঠানোর আহ্বান জানানো হয়েছে। তিনি বলেন, পুরাতন কমিটির মধ্য থেকে নয় নতুনদের মধ্য থেকেই নেতৃত্ব বাছাই করা হবে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!