1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি

পর্বতারোহী রত্না সড়ক দুর্ঘটনায় নিহত

  • আপডেট টাইম :: শুক্রবার, ৭ আগস্ট, ২০২০, ১.২৭ পিএম
  • ৩৫৩ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
দেশের নারী পর্বতারোহী রত্না সকালে সাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে রাজধানীর সংসদ ভবন এলাকায় চন্দ্রিমা উদ্যানের পাশে এ দুর্ঘটনা ঘটে।

আরেক পর্বতারোহী মীর শামসুল আলম বাবু জানান, নিয়মিত শারীরিক প্রশিক্ষণের অংশ হিসেবে রত্না আজ সকালে ২০ কিলোমিটার দৌড়ে অংশ নিয়েছিলেন। অনুশীলন শেষে সাইকেল চালিয়ে হাতিরঝিল থেকে মীরপুরের নিজের বাসায় ফিরছিলেন। পথে সংসদ ভবন এলাকায় চন্দ্রিমা উদ্যানের পাশের রাস্তায় একটি গাড়ি তাকে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তিনি মারা যান।

তাঁর লাশ শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে আছে বলে জানা গেছে। রত্নার মৃত্যুর খবর পেয়ে সেখানে রত্নার স্বজন ও অন্যান্য পর্বতারোহী-সহযাত্রীরা উপস্থিত হয়েছেন।

পেশাগত জীবনে তিনি স্কুল শিক্ষক ছিলেন রেশমা নাহার রত্না। নড়াইল শহরের চিত্রাপাড়ে বাড়ি। শিক্ষকতার পাশাপাশি পর্বতারোহণসহ বিভিন্ন অ্যাডভেঞ্চার কার্যক্রমে যুক্ত ছিলেন। তার বাবা এস আফজাল হোসেন একজন বীরবিক্রম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। গত বছর নেহেরু ইন্সটিটিউট অফ মাউন্টেনিয়ারিং থেকে উচ্চতর পর্বতারোহণ কোর্স সম্পন্ন করেন এবং তার কিছুদিন পরই লাদাখে দুটো ছয় হাজারি মিটার পর্বত আরোহণ করেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!