1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

র‌্যাব মহাপরিচালক চৌধুরী আব্দুল্লা আল মামুনের মায়ের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

  • আপডেট টাইম :: শুক্রবার, ৭ আগস্ট, ২০২০, ১.১৮ পিএম
  • ২৬১ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
শাল্লা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান চৌধুরীর সহধর্মিণী ও র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এবং শাল্লা উপজেলা পরিষদ চেয়ারম্যান আল আমিন চৌধুরীর মাতা রতœগর্ভা মা সৈয়দা জিন্নাতুন নেছা চৌধুরী (৮১) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। বুধবার বেলা ১১ টা ৪৫ মিনিটে সিলেটস্থ আম্বরখানা নিজ বাসভবে না ফেরার দেশে চলে যান তিনি। মৃত্যুকালে তিনি ৫ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে যান। তার মৃত্যুতে বিভিন্ন মহল শোক জানিয়েছেন। তারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
রতœগর্ভা মা সৈয়দা জিন্নাতুন নেছা চৌধুরীর বড় ছেলে র‌্যাব মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। দ্বিতীয় ছেলে শাল্লা উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে দায়িত্বে আছেন, ২ ছেলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে দায়িত্বে রয়েছেন, ১ ছেলে ব্যবসায় নিয়োজিত রয়েছেন। মরহুমের জানাজার নামাজ এশার নামাজের পর শাহজালাল রাঃ মাজারে অনুষ্ঠিত হয়। পরে মাজারের পাশের কবরে দাফন করা হয়।
রতœগর্ভা সৈয়দা জিন্নাতুন নেছা চৌধুরীর মৃত্যুতে বিভিন্ন মহল শোক প্রকাশ করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
র‌্যাব মহাপরিচালকের মায়ের মৃত্যুতে শোক জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, সংরক্ষিত আসনের সংসদ সদস্য এডভোকেট শামীমা শাহরিয়ার প্রমুখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!