1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

শাল্লায় যুবদলের শৃঙ্খলা ভঙ্গকারীদের বহিষ্কারের দাবি আহ্বায়ক কমিটির প্রতিবাদ সভা

  • আপডেট টাইম :: শুক্রবার, ৭ আগস্ট, ২০২০, ১.০৮ পিএম
  • ২৮৭ বার পড়া হয়েছে

শাল্লা প্রতিনিধি::
শাল্লায় যুবদলের বিরুদ্ধে বিভ্রান্ত ছড়িয়ে যারা দলের শৃঙ্খলা ভঙ্গ করেছেন তাদের বহিষ্কারের দাবিতে প্রতিবাদ করেছেন উপজেলার ৩১ সদস্য বিশিষ্ট নবগঠিত আহ্বায়ক কমিটি। ৬ আগস্ট বৃহস্পতিবার দুপুরে উপজেলা বিএনপির কার্যালয়ে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। আহ্বায়ক গোপাল চন্দ্র দাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক রুবেল আহমেদ দুলাল, আব্দুর রাজ্জাক,
মাহবুব আলম শিশু, আলতাফ হোসেন, রাকিব আহম্মদ।
আরো বক্তব্য রাখেন সদস্য আমির হোসেন (১), জিয়াউল হক, রিপন চৌধুরী, মহিবুর রহমান, রফিকুল ইসলাম, শহিদুল মিয়া, শাহানুর ইসলাম ও তোফাজ্জল হোসেন প্রমুখ। এসময় উপজেলা যুবদলের নবগঠিত কমিটির আহ্বায়ক গোপাল চন্দ্র দাস বলেন সুনামগঞ্জ জেলা যুবদলের সভাপতি আবুল মনসুর মোঃ শওকত ও সাধারণ সম্পাদক অ্যাডঃ মামুনুর রশিদ কয়েছ ২৮ জুলাই এই আহ্বায়ক কমিটি অনুমোদন দেন। কিন্তু গত ৪ আগস্ট নবগঠিত কমিটির ২২জন সদস্য পদত্যাগ করেছেন বলে ভুয়ো খবর প্রকাশিত হয়। যা সত্য নয়। আমাদের যুবদলের ৪জন বিদ্রোহী সদস্য এই বিভ্রান্তি ছড়ায়। তারা হলেন ব্রজেশ রঞ্জন চৌধুরী, সাইফুল ইসলাম, রিয়াজুল হাসান টিটন ও আমির মিয়া (২)। এই ৪জন উপজেলা যুবদলের শৃঙ্খলা ভঙ্গের জন্য দায়ী। দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য বিদ্রোহীদের বহিষ্কারের দাবি নবগঠিত কমিটির।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!