1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

ছাতকে জাতীয় শোক দিবস পালনে প্রস্তুতিসভা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২০, ৮.২০ পিএম
  • ৩০৪ বার পড়া হয়েছে

ছাতক প্রতিনিধিঃ
ছাতকে ১৫ আগষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবিরের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জাতীয় শোক দিবস পালনের বিস্তারিত কর্মসূচী গ্রহন এবং বাস্তবায়নে বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়। একই সভায় ৮ আগষ্ট বেগম ফজিলাতুননেছা মুজিবের ৯০ তম জন্ম বার্ষিকী পালনেও বিভিন্ন কর্মসূচী গ্রহন করা হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান। বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান, সাব রেজিষ্ট্রার আব্দুল করিম, ধলা মিয়া, উপজেলা প্রকৌশলী আবুল মনসুর মিয়া, ছাতক থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস, ডা. সাইদুর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা চৌধুরী রাজী মোস্তফা, আনসার ও ভিডিপি কর্মকর্তা শফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, মুক্তিযোদ্ধা আলহাজ্ব গোলাম মোস্তফা, ছাতক প্রেসক্লাবের সেক্রেটারী আব্দুল আলিম প্রমুখ। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কেএম মাহবুবুর রহমান, খাদ্য নিয়ন্ত্রক শাহাব উদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা গোপাল চন্দ্র দাস, জনস্বাস্থ্য প্রকৌশলী মিজানুর রহমান, ইউআরসি ইন্সট্রাকটর মোস্তফা আহসান হাবিব, আমার খামারের প্রকল্প কর্মকর্তা জুলকার নাইন, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রনব লাল দাস, উত্তর খুরমা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুল হামিদ, শিক্ষক মিজানুর রহমান, শাহাব উদ্দিন, উপজেলা শিল্পকলা একাডেমির সেক্রেটারী অজিত কুমার দাস প্রমুখ উপস্থিত ছিলেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!