1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০২ মে ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

সোনার দাম বেড়ে ইতিহাস

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২০, ৪.১০ পিএম
  • ২৯৩ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
১৩ দিনের ব্যবধানে দেশের বাজারে সোনার দাম বেড়েছে আবার। চার হাজার ৪৩২ টাকা ভরি প্রতি বাড়িয়ে নতুন মূল্য বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন করে প্রতি ভরি স্বর্ণের সর্বোচ্চ দাম ৭৭ হাজার ২১৬ টাকা নির্ধারণ করা হয়েছে। দেশের ইতিহাসে আগে কখনও সোনার দাম এতো বাড়েনি।
গতকাল বুধবার রাত সোয়া নয়টায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। আজ বৃহস্প‌তিবার থেকে স্বর্ণের এ নতুন দর কার্যকর হবে।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনাভাইরাসের সৃষ্ট অর্থনৈতিক সংকট ও চীন-যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধের কারণে ইউএস ডলার দুর্বল, তেলের দর পতন ও নানাবিধ অর্থনৈতিক সমীকরণের কারণে আন্তর্জাতিক বাজারে সোনার মূল্যে ইতিহাসের সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে। সেই ধারাবাহিকতা দেশীয় বুলিয়ন মার্কেটে সোনার দাম বেড়েছে।

জুয়েলার্স সমিতির সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার সারা দেশে সোনার নতুন দর কার্যকর হবে। তাতে ২২ ক্যারেটের এক ভরি সোনার অলংকার কিনতে লাগবে ৭৭ হাজার ২১৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেট ৭৪ হাজার ৬৭ টাকা, ১৮ ক্যারেট ৬৫ হাজার ৩১৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরি বিক্রি হবে ৫৪ হাজার ৯৯৬ টাকায়।

এর আগে গত ২৩ জুলাই স্বর্ণের দাম ভরিতে ৫ হাজার ৮২৫ টাকা বাড়িয়েছিল বাজুস, যা ২৪ জুলাই থে‌কে কার্যকর হয়। তার আগে গত ২৩ জুন এবং তারও আ‌গে ২৮ মে স্ব‌র্ণের দাম বাড়িয়েছিল স্বর্ণ ব্যবসায়ীদের এ সংগঠনটি।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!