1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

যুদ্ধাপরাধী জোবায়ের মনিরের জামিন বাতিল চায় রাষ্ট্রপক্ষ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২০, ৮.২৭ এএম
  • ৩৪৩ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি সুনামগঞ্জের শাল্লার দৌলতপুর গ্রামের জোবায়ের মনিরের জামিন বাতিলের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। জামিনের শর্ত ভঙ্গ করার অভিযোগ এনে গতকাল বুধবার এই আবেদন করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর জেয়াদ আল মালুম এ তথ্য জানান।
অসুস্থতার কারণে গত ফেব্রুয়ারিতে ‘ঢাকা শহরে নিজ বাসায় অবস্থান করবেন, শহর ছেড়ে অন্য কোথাও যেতে পারবেন না’—এই শর্তে ট্রাইব্যুনাল থেকে জামিন পান জোবায়ের মনির। প্রসিকিউটর জেয়াদ আল মালুম জানান, আসামি জোবায়ের ট্রাইব্যুনালের দেওয়া শর্ত ভেঙে ঈদুল আজহার আগের দিন গ্রামের বাড়ি যান। ঈদের দিন পশু কোরবানি করেন। সেখানে তিনি (জোবায়ের মনির) দলবল নিয়ে মহড়া দিচ্ছেন। আমাদের সাক্ষীদের ভয়ভীতি দেখাচ্ছেন। এ কারণে তাঁর জামিন বাতিল চাওয়া হয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে ২০১৮ সালের ১৯ ডিসেম্বর জোবায়ের মনির, জাকির হোসেন, তোতা মিয়া, সিদ্দিকুর রহমান, আবদুল জলিল ও আবদুর রশিদকে গ্রেপ্তার করে পুলিশ। ২০১৯ সালের ১৭ জুন জোবায়েরসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা মো. নুর হোসেন। তবে অসুস্থতার কারণে জোবায়ের মনিরকে শর্ত সাপেক্ষে জামিন দেন ট্রাইব্যুনাল।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!