1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

আবেদ মাহমুদ চৌধুরী স্মরণে সুনামগঞ্জ প্রেসক্লাবের শোকসভা

  • আপডেট টাইম :: বুধবার, ৫ আগস্ট, ২০২০, ১১.২২ পিএম
  • ৪৪৫ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি::
সদ্যপ্রয়াত সুনামগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি ও আরটিভির স্টাফ রিপোর্টার আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভায় বক্তারা বলেছেন, আবেদ মাহমুদ ছিলেন সুনামগঞ্জের সদালাপী নির্বিরোধ একজন কর্মট সাংবাদিক। তিনি নিষ্টার সাথে পেশাগত দায়িত্ব পালন করেছেন। মৃত্যুর আগের দিনও তিনি সক্রিয় সাংবাদিক হিসেবে মাঠে কাজ করেছেন। কাজ করতে গিয়ে কখনো কাউকে ব্যক্তিগত আক্রমণ করেননি। মানুষের সঙ্গে ছিল তার হ্রাদিক সম্পর্ক। তিনি কর্মের মধ্যেই বেঁচে থাকবেন।
৫ আগস্ট বুধবার সন্ধ্যায় সুনামগঞ্জ প্রেসক্লাব আয়োজিত শোকসভায় এসব কথা বলেন বক্তারা। শোকসভায় আবেদ মাহমুদের সহকর্মীরা তার স্মৃতি ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
সুনামগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও যমুনা টিভির জেলা প্রতিনিধি মাহমুদুর রহমান তারেক ও আমাদের সময়ের প্রতিনিধি ও প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক বিন্দু তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত শোকসভায় প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। বিশেষ অতিথির বক্তব্য দেন সুানমগঞ্জ পুলিশ সুপার মো. মিজানুর রহমান পিপিএম। প্রেসক্লাব সভাপতি পঙ্কজ কান্তি দের সভাপতিত্বে শোকসভায় স্বাগত বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিন এবং চ্যানেল আই প্রতিনিধি একেএম মহিম।
অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রবীণ সাংবাদিক ও কলামিস্ট হোসেন তওফিক চৌধুরী, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপদি হাজি আবুল কালাম, বিটিভির জেলা প্রতিনিধি এডভোকেট আইনুল ইসলাম বাবলু, শহিদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক এডভোকেট সালেহ আহমদ, সুনামগঞ্জ প্রেসক্লাবের কার্যকরি কমিটির সদস্য ও জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, আবেদ মাহমুদ চৌধুরীর বড় ভাই খালেদ মাহমুদ চৌধুরী, সুনামগঞ্জ প্রেসক্লাবের কার্যকরি কমিটির সদস্য ও রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য এডভোকেট এনাম আহমেদ, প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য ও দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক এডভোকেট খলিল রহমান, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও প্রেসক্লাব কার্যনির্বাহী কমিটির সদস্য এমরানুল হক চৌধুরী, সুনামগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি ও কালের কণ্ঠ-একাত্তর টিভির জেলা প্রতিনিধি শামস শামীম, প্রেসক্লাবের সাংস্কৃতিক সম্পাদক ও এনটিভি প্রতিনিধি দেওয়ান গিয়াস চৌধুরী প্রমুখ।
সুনামগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে আবেদন মাহমুদ চৌধুরী স্মরণে ‘জ্যোতিষ্মান আবেদ’ সংকলন প্রকাশিত হয়। প্রেসক্লাবের পক্ষ থেকে আবেদ মাহমুদ চৌধুরীর পরিবারের হাতে প্রেসক্লাবের শোকবার্তা তুলে দেন শামস শামীম ও মাহমুদুর রহমান তারেক।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!