1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি

লন্ডন থেকে জঙ্গি সংগঠন আইএসে যোগ দেওয়া জগন্নাথপুরের বংশোদ্ভুত শামীমার মামলা সুপ্রীম কোর্টে যাচ্ছে

  • আপডেট টাইম :: রবিবার, ২ আগস্ট, ২০২০, ১.১২ পিএম
  • ৩৮৬ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটে (আইএস) যোগ দিতে লন্ডন থেকে সিরিয়ায় পাড়ি জমানো সিলেটি বংশোদ্ভূত শামিমা বেগমের যুক্তরাজ্যে ফেরার মামলা এবার সুপ্রিম কোর্টে যাচ্ছে। নাগরিকত্ব পেতে আইনি লড়াইয়ের জন্য ‘শামিমাকে যুক্তরাজ্যে ফেরার অনুমতি দেওয়া উচিত’ বলে এর আগে আপিল আদালতের দেওয়া রায়ের বিরুদ্ধে ব্রিটিশ সরকার আপিল করার পর মামলাটি সুপ্রিম কোর্টে যাচ্ছে।
আপিল আদালত এ মামলা জনগুরুত্বপূর্ণ বিবেচনা করে কেবল সুপ্রিম কোর্টই এর নিষ্পত্তি করতে পারে বলে সিদ্ধান্ত নিয়েছে। ফলে মামলা সুপ্রিম কোর্টে নেওয়ার অনুমতি পেয়েছে ব্রিটিশ সরকার। গত শুক্রবার (৩১ জুলাই) এজন্য সন্তোষ প্রকাশ করেছে স্বরাষ্ট্রমন্ত্রণালয়। তবে শুনানি কখন হবে তা মন্ত্রণালয় জানায়নি।
লন্ডনের আপিল আদালত গত ১৬ জুলাই শামিমার যুক্তরাজ্যে ফেরার পক্ষে রায় দিয়েছিল। রায়ে বলা হয়েছিল, শামিমাকে সুষ্ঠু শুনানি থেকে বঞ্চিত করা হয়েছে, কারণ যুক্তরাজ্যে ফিরতে না দিলে সিরিয়ার শরণার্থী শিবিরে থাকা অবস্থায় তার পক্ষে এই আইনি লড়াই চালানো সম্ভব নয়। ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে এর রায়ে হাতাশা প্রকাশ করে জানিয়েছিল, তারা এর বিরুদ্ধে আপিল করার অনুমতি চাইবে। সে চেষ্টায় সরকার সফল হয়েছে।
২০১৫ সালের ফেব্রুয়ারিতে মাত্র ১৫ বছর বয়সে আরও দুই ব্রিটিশ কিশোরীর সঙ্গে যুক্তরাজ্য ছেড়েছিলেন শামিমা। সিরিয়ায় আইএস উৎখাত অভিযানে আশ্রয় হারিয়ে তার ঠাঁই হয় শরণার্থী শিবিরে। সেখানে তার একটি সন্তানও হয়।
২০১৯ সালে শরণার্থী শিবিরে তার খোঁজ মেলার পর তিনি দেশে ফিরতে চাইলে সাবেক ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদ নিরাপত্তার কারণ দেখিয়ে তার যুক্তরাজ্যের নাগরিকত্ব বাতিল করেন। এরপর শামিমা বেগম তার আইনজীবীর মাধ্যমে ব্রিটিশ সরকারের এ সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে আবেদন করেছিলেন। তার যুক্তি ছিল, ব্রিটিশ সরকার ‘অবৈধভাবে’ তাকে রাষ্ট্রহীন করেছে এবং তার জীবনকে ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে।
জুলাইয়ে ওই আবেদনের রায়েই লন্ডনের আপিল আদালত বলেছিল, “শামিমাকে সুষ্ঠু এবং কার্যকরভাবে আইনি প্রক্রিয়া চালাতে দেওয়ার একমাত্র পথ হচ্ছে তাকে যুক্তরাজ্যে ফেরার অনুমতি দেওয়া।”

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!