1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

জগন্নাথপুরে বন্যাশ্রয় কেন্দ্রে কোরবানির মাংস পাঠালেন ইউএনও

  • আপডেট টাইম :: শনিবার, ১ আগস্ট, ২০২০, ৫.৪৬ পিএম
  • ৩০৩ বার পড়া হয়েছে

জগন্নাথপুর প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুরে বন্যার্তদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান দুইটি আশ্রয় কেন্দ্রের আশ্রিতদের জন্যে কোরবানির গরুর মাংস পাঠিয়েছেন।

আজ শনিবার (১ আগস্ট) দুপুরে বন্যা আশ্রয় কেন্দ্র চিলাউড়া উচ্চ বিদ্যালয় এবং জগন্নাথপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নেওয়া বন্যাদুর্গত পরিবারের মধ্যে কোরবানির মাংস পৌঁছে দেন তিনি।

জানা যায়, নবাগত ইউএনও মেহেদী হাসান পবিত্র ঈদুল আজহায় ব্যক্তিগত উদ্যেগে নিজ বাসভবনে একটি গবাদিপশু কোরবানি দেন। এই কোরবানির কিছু মাংস তিনি হাওরপাড়ের চিলাউড়া উচ্চ বিদ্যালয়ে বন্যায় আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়া ১০টি মুসলিম পরিবার এবং উপজেলা সদরের জগন্নাথপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১টি মুসলিম পরিবারে পাঠান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান সবাই মিলে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান জানান। সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দুর্গতদের পাশে দাঁড়ানোরও আহ্বান জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, তিন দফা বন্যায় নাজেহাল হয়ে পড়েছেন জগন্নাথপুর উপজেলাবাসী। গত কয়েকদিন পানি কমলেও এখনও উপজেলার নিম্নাঞ্চলের অসংখ্য ঘরবাড়িতে রানি রয়েছে। জগন্নাথপুরের ২৫টি আশ্রয় কেন্দ্রে শতাধিক পরিবার ঈদ উদযাপন করছেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!